Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব রা তার পুরস্কার পেলেন হাতেনাতে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রম তালিকায় উন্নতি হলো তাঁর (Suryakumar Yadav)।
র্যাঙ্কিংয়ে উন্নতি হল সূর্যকুমারের (Suryakumar Yadav)
সূর্যকুমারের রানে ফেরার অপেক্ষায় ছিলেন ভারতীয় শিবির থেকে সমর্থকরা। অবশেষে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন তিনি। পুরনো ছন্দে ধরা দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ করেছেন হাফ সেঞ্চুরি। আর এর ফলে র্যাঙ্কিংয়েও অনেকটা উপরে উঠলেন সূর্য। পাঁচ ধাপ উঠে আইসিসি টি–২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন সূর্য (Suryakumar Yadav)।

সিরিজের প্রথম ম্যাচে সূর্য করেন ৩২। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেন যথাক্রমে ৮২ ও ৫৭, দুই ম্যাচেও অপরাজিত ছিলেন তিনি। ব্যাটিং করেছেন নিজের বিধ্বংসী মেজাজে। ভারতীয় ব্যাটারদের মধ্যে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। এই সিরিজেও নিজের দুরন্ত ফর্ম ধরে রেখেছেন এই তরুণ ব্যাটার। চোটের কারণে সিরিজে না খেললেও তিন নম্বর জায়গা ধরে রেখেছেন তিলক। ঈশান কিষাণ রয়েছেন ৬৪ নম্বরে। নয় ধাপ উপরে উঠে ৫৮ নম্বরে রয়েছেন শিবম দুবে। ৬৮ নম্বরে রয়েছেন রিঙ্কু সিং।

আরও পড়ুন: Rahul Dravid: বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন দ্রাবিড়
টি–২০ আন্তর্জাতিকে বোলারদের তালিকায় নয় নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা রয়েছেন ১৩ নম্বরে। ১৯ নম্বরে রয়েছেন রবি বিষ্ণোই। হার্দিক রয়েছেন ৫৯ নম্বরে। শীর্ষে রয়েছেন বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন হার্দিক। আর টি–২০ আন্তর্জাতিকে সেরা দলের তালিকায় শীর্ষেই রয়েছে ভারত। একদিনের ক্রিকেটেও শীর্ষ দল তারাই। টেস্টে ভারত আছে চারে (Suryakumar Yadav)।


