Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্লেব্যাক থেকে বিদায়? অরিজিৎ সিংহের ঘোষণায় কেন নড়ে উঠল গোটা ইন্ডাস্ট্রি হঠাৎ করেই এমন এক ঘোষণা, যা কেবল সংগীতজগত নয় নাড়িয়ে দিয়েছে টলিউড (Arijit Singh), বলিউড এবং লক্ষ লক্ষ শ্রোতার মন। ভারতের সর্বাধিক জনপ্রিয় প্লেব্যাক শিল্পীদের একজন অরিজিৎ সিংহ জানিয়ে দিয়েছেন, নতুন করে আর কোনও সিনেমার গানের প্রোজেক্টে তিনি যুক্ত হবেন না। তবে যেসব সিনেমার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন, সেগুলি তিনি শেষ করবেন। এই ঘোষণার পর থেকেই প্রশ্নের ঝড় এটা কি অবসর? নাকি শিল্পী জীবনের নতুন কোনও অধ্যায়?

বিস্ময়, মনখারাপ আর বিতর্ক (Arijit Singh)
অরিজিতের সিদ্ধান্তে ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া একেবারেই একরকম নয়। কেউ চমকে গেছেন কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন শীর্ষ জনপ্রিয়তায় থেকেও প্লেব্যাক থেকে সরে যাওয়া কার্যত নজিরবিহীন। কারও মনখারাপ কারণ অরিজিতের কণ্ঠ মানেই প্রেম, বেদনা, নস্টালজিয়া আর আত্মার কথা বলা গান। আবার কেউ কেউ প্রকাশ্যে আবেদন করেছেন এই সিদ্ধান্ত যেন তিনি পুনর্বিবেচনা করেন। অন্যদিকে, একাংশের মতে, এই সিদ্ধান্তে নতুন কণ্ঠ ও নতুন শিল্পীদের জায়গা তৈরি হবে যা স্বাস্থ্যকর পরিবর্তনও হতে পারে।
অরিজিতের স্পষ্ট অবস্থান (Arijit Singh)
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অরিজিৎ পরিষ্কার করে দিয়েছেন, তিনি সংগীত থেকে সরে যাচ্ছেন না। বরং সিনেমার বাণিজ্যিক কাঠামোর বাইরে এসে স্বাধীনভাবে মিউজিক করার দিকেই তাঁর ঝোঁক। আজকের সময়ে যেখানে প্লেব্যাক মানেই প্রযোজকের শর্ত, ট্রেন্ডের চাপ এবং নির্দিষ্ট ফর্মুলা সেখানে অরিজিতের এই সিদ্ধান্ত অনেকটাই শিল্পীর স্বাধীনতার প্রশ্নকে সামনে আনে। নিজের মতো করে সুর তৈরি, নিজের মতো করে গল্প বলা এই পথেই হাঁটতে চান তিনি।

পরিচালকের আসনে অরিজিৎ সিংহ (Arijit Singh)
ঘোষণার পর থেকেই জল্পনা তাহলে কি জীবনের একেবারে নতুন কোনও অধ্যায় শুরু করতে চলেছেন অরিজিৎ? উত্তর মিলেছে খুব দ্রুতই। জানা যাচ্ছে, অরিজিৎ সিংহ এবার পুরোপুরি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। বিষয়টি একেবারেই নতুন নয়। এর আগেও একটি পরিচালনার কাজ করেছেন তিনি। তবে এবার তিনি বানাচ্ছেন একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
শান্তিনিকেতনে শ্যুটিং (Arijit Singh)
অরিজিতের পরিচালিত ছবির মূল অংশের শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। এই স্থান নির্বাচনই অনেক কিছু বলে দেয় তাঁর ভাবনার গভীরতা সম্পর্কে। রবীন্দ্রনাথের দর্শন, প্রকৃতি আর সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু শান্তিনিকেতন অরিজিতের শিল্পীসত্তার সঙ্গে যেন স্বাভাবিকভাবেই মিশে যায়। অনেকেই মনে করছেন, এই সিনেমা হয়তো বাণিজ্যিক ছকের বাইরে গিয়ে একেবারে আলাদা ধরনের গল্প বলবে যেখানে সংগীত, নীরবতা আর অনুভূতি সমান গুরুত্ব পাবে।

আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
শোরার রুপোলি পর্দায় অভিষেক
এই ছবির আরেকটি বড় চমক, অরিজিতের পরিচালনায় রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকির কন্যা শোরা। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ সিংহের পুত্র। একেবারে নতুন এই জুটিকে প্রথমবার পর্দায় দেখা যাবে। তারকাসন্তান হলেও দু’জনেই সিনেমার দুনিয়ায় নতুন ফলে প্রত্যাশার পাশাপাশি কৌতূহলও তুঙ্গে।



