Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর আওতায় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা প্রায় ১৫ লক্ষ ভোটারের কাছে রবিবারের মধ্যে শুনানির নোটিস পৌঁছে গেছে(SIR Hearing)। এর পরে আর কোনও ভোটার নোটিস পাওয়া থেকে বাদ থাকবেন না। আগামী সপ্তাহের শেষ দিকেই এই ভোটারদের শুনানি শুরু হওয়ার কথা।
৫ ফেব্রুয়ারি থেকে শুনানি শুরু (SIR Hearing)
আদালতের নির্দেশ অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ্যে টাঙানোর পর নথি জমা দেওয়ার জন্য ১০ দিনের সময় দিতে হবে। সেই অনুযায়ী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। কমিশন সূত্রের খবর ৫ ফেব্রুয়ারি থেকে শুনানি শুরু করতে কোনও আইনি বাধা থাকবে না।
শুনানির কাজ প্রায় শেষের পথে (SIR Hearing)
সিইও দফতর সূত্রের খবর শুনানির কাজ প্রায় শেষের পথে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর বালিগঞ্জ ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রগুলিতে শুনানির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নথি যাচাইয়ের কাজ চলছে।
নথি আপলোড ও যাচাইয়ের কাজে দেরি (SIR Hearing)
তবে শুনানির নথি আপলোড ও যাচাইয়ের কাজে একাধিক জেলা পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাজের গতি অত্যন্ত ধীর।
আরও পড়ুন: Madhyamik SIR : একে মাধ্যমিক তায় SIR: কাজ সামালে নাকানিচোবানি AERO-দের
জমা হয়নি নির্ধারিত নথি (SIR Hearing)
কমিশন সূত্রে জানা যাচ্ছে কয়েক লক্ষ ভোটার শুনানিতে হাজির হয়ে নির্ধারিত নথির একটিও জমা না দিয়ে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কের পাসবই বা রান্নার গ্যাস সংযোগের নথি জমা দিয়েছেন। সংশ্লিষ্ট ইআরও ও এইআরও রা কীভাবে এই নথি গ্রহণ করলেন? কমিশনের সূত্রের খবর এই অনিয়ম প্রমাণিত হলে শুধু ওই ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে তাই না শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ইআরও ও এইআরও-রাও।



