Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের কলকাতায় অ্যাকশনে নতুন সিপি, কাঁকুলিয়াকাণ্ডের পর সতর্ক লালবাজার! মাঝরাতে শহর পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার(Lalbazar CP)।
কাঁকুলিয়া হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই তিলোত্তমার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ময়দানে নামলেন নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পরই রাতের কলকাতার নাড়ি নক্ষত্র বুঝে নিতে উত্তর থেকে দক্ষিণ চষে ফেললেন শহরের রাজপথ।
শহরের মোড়ে মোড়ে কমিশনারের কনভয় (Lalbazar CP)
রাত বাড়তেই কমিশনারের কনভয় পৌঁছায় শহরের একের পর এক গুরুত্বপূর্ণ মোড়ে। পরিদর্শনের তালিকায় ছিল –
দক্ষিণ কলকাতা: যাদবপুর, গড়িয়াহাট, রাসবিহারী ও হাজরা।
বন্দর এলাকা ও মধ্য কলকাতা: খিদিরপুর মোড় থেকে ধর্মতলা।
উত্তর কলকাতা: শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উল্টোডাঙার হাডকো মোড়।
ব্যবস্থা খতিয়ে দেখলেন কমিশনার (Lalbazar CP)
প্রতিটি পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মী ও ট্রাফিক সার্জেন্টদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন সিপি। রাতের শহরে নাকা চেকিং ঠিকমতো হচ্ছে কি না এবং টহলদারি ভ্যানগুলো কতটা সক্রিয়, তা খতিয়ে দেখেন তিনি। নিরাপত্তার গাফিলতি রুখতে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ কর্মীদের বিশেষ নির্দেশ দেন সুপ্রতিম সরকার।
আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লির রাজপথে নতুন লড়াই? বঙ্গভবনে তল্লাশি ঘিরে প্রশ্ন
আপস করতে নারাজ লালবাজার (Lalbazar CP)
কাঁকুলিয়াকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে লালবাজার যে কোনও আপস করতে নারাজ, কমিশনারের এই ঝটিকা সফর যেন সেই বার্তাই স্পষ্ট করে দিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন কলকাতা পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।



