Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাসের হাতছানি (India Team)।
নতুন ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ (India Team)
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ঘটনাচক্রে আজ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের সামনে প্রোটিয়ারা। তবে আগেরবার দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। দলে ছিলেন বিরাট কোহলিও। কিন্তু এই দুজনেই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে প্রাক্তন। আগের বারের সূর্যকুমার যাদবের বিস্ময় ক্যাচের কথা আজও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের আর সেই সূর্যকুমার এবার দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বে বলা যায় একদম নতুন দল নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হতে চলেছে ভারতের। আর এবার সেই বিশ্বকাপ জিতে নতুন ভাবে ইতিহাস লেখার সুযোগ রয়েছে ভারতের কাছে (India Team)।
দক্ষিণ আফ্রিকার দলেও এসেছে পরিবর্তন। আইডেন মার্কর্যামের নেতৃত্বে নতুন মুখ নিয়ে মাঠে নামতে চলেছে প্রোটিয়ারা। তবে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে থাকছেন ডেভিড মিলার এবং কুইন্টন ডি কক। দলে নতুন হয়েও ভারতের পিচ পরিচিত ডেওয়াল্ড ব্রেভিসের কাছে। আইপিএল খেলার সুবাদে ভারতীয় পিচ সমরকে যথেষ্ট ধারণা রয়েছে তাঁর।

আরও পড়ুন: Sabyasachi Chowdhury: দীর্ঘ নীরবতার পর শর্মা পরিবারে সব্যসাচী, ঐন্দ্রিলার স্মৃতিতেই নতুন জীবন শুরু
আজ নজর খাবে ভারতের ব্যাটিং কম্বিনেশন নিয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। অন্যদিকে সেই সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান কিষাণ। দুজনের মধ্যে সঞ্জুর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অন্যদিকে তিলক বর্মা ফিট হয়ে যোগ দিয়েছেন দলে। ভারতীয় ‘এ’ দলের হয়ে যেমন রান পেয়েছেন তেমন উইকেটও নিয়েছেন। ফিল্ডিং করতেও তাঁর কোনও অস্বস্তি লক্ষ্য করা যায়নি। ফলে সব মিলিয়ে সঞ্জুর জায়গা নিয়ে বেশ চাপ রয়েছে। শুধু টপ অর্ডারই নয়, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কোন এগারো জন ৭ ফেব্রুয়ারি নামছে, সেই ধারণা পাওয়া যাবে আজ আরব সাগরের তীরে (India Team)।


