Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বড় ধাক্কা খেল Hindustan Zinc, Vedanta। এর পাশাপাশি পতন দেখা গিয়েছে রিলায়েন্স, HDFC, ICICI-এর স্টকেও (Sensex and Nifty50)।
বৃহস্পতিবার পতনের মুখে শেয়ার মার্কেট (Sensex and Nifty50)
দেশের শেয়ার মার্কেট সকাল থেকেই ধাক্কা খেল। মঙ্গলবার ও বুধবার উত্থান আশা জাগিয়েছিল লগ্নিকারীদের মধ্যে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নগতি দেখা গেল দুই সূচকে। দুই বেঞ্চমার্ক সূচকের পাশাপাশি পতনের মুখ দেখেছে ব্যাঙ্ক নিফটি-ও। বেলা ১১টার আগে .৬০ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে (Sensex and Nifty50)।
সকাল ১১টা নাগাদ সেনসেক্স-এর সূচক ৪৬৩ পয়েন্ট মতো পড়ে দাঁড়িয়েছে ৮৩,৩৪০ পয়েন্টের কাছাকাছি। অন্যদিকে এই একই সময়ে নিফটি৫০ সূচক ১৪৯ পয়েন্ট পড়ে রয়েছে ২৫,৬২৫ পয়েন্টের আশপাশে। ধাক্কা লেগেছে ব্যাঙ্ক নিফটি-তেও। ২১৯ পয়েন্ট মতো পড়ে গিয়ে ৬০,০২৫ পয়েন্টের আশেপাশে রয়েছে এই সূচক।
দিন একাধিক বড় সংস্থার স্টকে সকাল থেকেই ধাক্কা লেগেছে। সোনা ও রুপোর ইটিএফও পড়েছে। সকাল ১১টা নাগাদ দেখা গিয়েছে Silver ETF -গুলিতে কমবেশি ১৪ শতাংশ পতন হয়েছে।
আরও পড়ুন: Stocks: দুই সূচকে পতন দেখা গেলেও কিছু স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা
সকাল ১১টার মধ্যেই Reliance Industries-এর স্টকের দাম .৫০ শতাংশ পড়ে গিয়েছে। পতন হয়েছে Eternal-এর স্টকে। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে হিন্দুস্তান জিঙ্ক-এর স্টকে। পতন হয়েছে সাড়ে ৬ শতাংশ। ধাক্কা লেগেছে বেদান্তর স্টকে, এই সংস্থার স্টকও ৬ শতাংশের বেশি পড়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে HAL, হিন্দালকো, টাটা পাওয়ার। HDFC, ICICI ব্যাঙ্কের স্টকের দামেও পতন দেখা গিয়েছে। এর ফলেই সামগ্রিক ভাবে সূচকেও পতন দেখা গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


