Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ মুহূর্তে এসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে আর সিদ্ধান্ত বদলানোর আর্জি জ্ঞানাল শ্রীলঙ্কা (Sri Lanka)।
পাকিস্তানকে শ্রীলঙ্কার আর্জি (Sri Lanka)
বিশ্বকাপের শেষ লগ্নে এসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এই সিদ্ধান্তকে অনেকেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেই মনে করছেন। পাকিস্তান জানিয়ে দিয়েছে পুরো বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে হবে আয়োজকদের, বিশেষত শ্রীলঙ্কাকে। ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বোয় ফলে এই আয়োজন না হওয়ার ফলে ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণেই তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানাল (Sri Lanka)।
ভারত-পাকিস্তান ম্যাচ হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বড় আয় হতে পারত। স্বাভাবিকভাবেই এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল বেশি। একটি ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর্থিক দিক থেকে দুর্বল ফলে তারা অনুরোধ করেছিল পাকিস্তানকে। এই মর্মে শ্রীলঙ্কা ক্রিকেটের এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক করেছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে অনুরোধ করার।

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট এই ম্যাচ নিয়ে চিন্তায় রয়েছে। যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে তবে বড় ক্ষতির মুখে পড়তে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আর এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। ম্যাচ না হলে ব্রডকাস্টারদের থেকে আয়, ICC-র আয়ের অংশ সবেতেই ধাক্কা খাবে শ্রীলঙ্কা (Sri Lanka)।
আরও পড়ুন: Cong Left: বিধানসভায় বাম জোটে না কংগ্রেসের: বৃহত্তর ঐক্যই পথ বামেদের!
পাকিস্তানকে রাজি করাতে শ্রীলঙ্কা অতীতের উদাহরণ এনেছে। ২০০৯ সালে পাকিস্তানে খেলতে গিয়ে জঙ্গিদের হামলার মুখোমুখি হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। একটুর জন্য প্রাণে বাঁচেন একাধিক প্লেয়ার। এর পরেও শ্রীলঙ্কা পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেই সময়ে কঠিন অবস্থায় ছিল পাকিস্তান ক্রিকেট। এখন তারই প্রতিদান হিসেবে শ্রীলংকা চাইছে যাতে তারা এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পরিবর্তন করে।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট পিসিবি-কে পাঠানো চিঠিতে লিখেছে তারা ভারতের বিরুদ্ধে না খেললে ক্ষতি হবে পর্যটনে। বাতিল হবে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং সব। ক্ষতি হবে ছোট ব্যবসায়ীদের। এখন দেখার শ্রীলঙ্কার এই আবেদনে পাকিস্তান সিদ্ধান্ত বদলায় নাকি আগের সিদ্ধান্তেই অনড় থাকে (Sri Lanka)।


