Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কলকাতা শহরে বড়সড় ট্রাফিকের বদল আনলো লালবাজার(HS Kolkata)। পরীক্ষার কয়েকদিন শহর কলকাতায় যানজট এড়াতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার। কী কী থাকছে সেই নিয়মে?
পরীক্ষার জন্য ট্রাফিক বিধিনিষেধ (HS Kolkata)
পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ: পরীক্ষার দিনগুলোতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে সব ধরণের মালবাহী বা পণ্যবাহী গাড়ি ঢোকা এবং চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
কবে কবে এই নিয়ম? ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২টি পরীক্ষার দিন এই নিয়ম কার্যকর থাকবে।
জরুরি পরিষেবায় ছাড়: এলপিজি, দুধ, সবজি, মাছ বা ওষুধের মতো জরুরি পরিষেবার গাড়িগুলোকে সকাল ৮টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। বন্দরগামী ট্রাকগুলোও এই একই সময় পর্যন্ত ছাড় পাবে।
আরও পড়ুন: Haroa Murder: ৩০ টাকা নিয়ে বচসা, গলা টিপে স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ
ট্রাফিক ডাইভারশন (HS Kolkata)
পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে ট্রাফিক ডাইভারশনও করা হতে পারে। তাই যারা রাস্তায় বেরোবেন, হাতে সময় নিয়ে বেরোন পরামর্শ কলকাতা পুলিশের।



