Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পুরুলিয়ার বরাবাজারের পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ তুলল তৃণমূল(Purulia Murder)। ফের বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বরাবাজারে পরিযায়ী শ্রমিকের মৃত্যু।
পুণেয় খুন পুরুলিয়ার শ্রমিক (Purulia Murder)
মঙ্গলবার পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকার নিজের ঘর থেকে প্রায় ৭০০ মিটার দূরে উদ্ধার হয় পরিযায়ী শ্রমিকের রক্তাত দেহ। দেহের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। বুধবার দেহের ময়নাতদন্ত সম্পন্নের পর দেহ ফিরছে বাড়িতে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।মৃতের নাম সুখেন মাহাতো (৩১) বাড়ি বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডি গ্রামে।
আরও পড়ুন: Rahul Gandhi : রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজের নোটিস বিজেপির, উত্তাল বাজেট অধিবেশন
বাংলায় কথা বলার শাস্তি! (Purulia Murder)
শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই সুখেনকে নৃশংসভাবে খুন করার অভিযোগ তুলেছে জেলা তৃনমূল নেতৃত্ব। বুধবার গভীর রাতে মৃত শ্রমিকের বাড়িতে যান পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন, সভাধিপতি নিবেদিতা মাহাতো, সুজয় বন্দ্যোপাধ্যায় , বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।



