Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কোন কোন নথি গ্রহণযোগ্য হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন(SIR Docu)। সোমবার জারি হওয়া চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G), ইন্দিরা আবাস যোজনা (IAY) বা বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের আর্থিক সহায়তার স্যাংশন লেটার এসআইআর-এ গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না।
স্পষ্ট তথ্য চায় CEO দফতর (SIR Docu)
১৬ ফেব্রুয়ারি জারি করা ওই চিঠিতে কমিশন জানিয়েছে, এই বিষয়ে রাজ্যের সিইও-র দফতর থেকে স্পষ্ট তথ্য চাওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই কমিশনের এই সিদ্ধান্ত। চিঠিতে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নোটিস দেওয়া হয়েছে তাঁরা এসআইআর নোটিসে লেখা নথির উপর নির্ভর করতে পারবেন এবং ইআরও-দের (Electoral Registration Officers) সেই নথি বিবেচনা করতে হবে।
সূচক নথি নয় স্যাংশন লেটার (SIR Docu)
কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর এসআইআর নির্দেশিকায় “সরকারি জমি/বাড়ি বরাদ্দের শংসাপত্র”কে সূচক নথি হিসেবে ধরা হয়েছে। কিন্তু PMAY-G, IAY বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার স্যাংশন লেটার ওই শ্রেণিভুক্ত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ বা এসআইআর গাইডলাইনে এই ধরনের স্যাংশন লেটারকে গ্রহণযোগ্য নথি হিসেবে উল্লেখ করা হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: Bangladesh BNP: বাংলাদেশে বিএনপির বিধ্বংসী জয়, তারেকের শপথের সঙ্গেই রাজনৈতিক ‘রিসেট’-এর পথে দেশ?
সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করতে হবে (SIR Docu)
কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব আধিকারিকদের জানিয়ে কঠোরভাবে তা কার্যকর করতে হবে। এসআইআর প্রক্রিয়া ঘিরে যখন রাজ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



