Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: মিড-ডে মিলের সাধারণ পাতে আচমকাই রাজকীয় আমেজ! পড়ুয়াদের পাতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হল কাতলা মাছের কালিয়া আর শেষ-পাতে মিষ্টি মুখ করাতে হাজির স্পঞ্জ রসগোল্লা (Mid-Day Meal)। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে রীতিমত উৎসবের আবহ।
হঠাৎ কেন বিশেষ ব্যবস্থা? (Mid-Day Meal)
মঙ্গলবার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পড়ুয়াদের পাশে বসে তাদের সঙ্গে গল্প করেন এবং মিড-ডে মিলের (Mid-Day Meal) খাবার গ্রহণ করেন তিনি। স্কুলের সার্বিক পরিবেশ ও পড়ুয়াদের ব্যবহারে মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত হন। স্কুল সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তীর কাছে নবান্ন থেকে একটি বার্তা আসে। ফোনে জানানো হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার স্কুলের সমস্ত ছাত্র, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:Salary Hike: পুজোর আগেই বেতন বৃদ্ধি! ৫ থেকে ১০ হাজার টাকা বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের
খবর পাওয়া মাত্রই রাত থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে স্কুল কর্তৃপক্ষ। বুধবার প্রায় ৮৫০ জন পড়ুয়া ও শিক্ষাকর্মীর জন্য পাঠানো কাতলা মাছ ও রসগোল্লা রান্নার বন্দোবস্ত করা হয়। দুপুরে প্রতিদিনের ডাল-সবজির বদলে পাতে মাছ আর মিষ্টি দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে খুদে পড়ুয়ারা (Mid-Day Meal)। তৃপ্তি করে ভোজন সারে প্রত্যেকেই।
আরও পড়ুন:WBBSE: পাঠ্যবইয়ে বড় বদল! সিঙ্গুর-কন্যাশ্রী বাদ, জায়গা করে নিচ্ছে শ্যামাপ্রসাদ
সম্প্রতি রাজ্য জুড়ে মিড-ডে মিলের (Mid-Day Meal) মান এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার খাদ্যতালিকা থেকে মাছ-ডিম বাদ পড়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহে ব্যাঁটরার স্কুলে মুখ্যমন্ত্রীর নিজের উদ্যোগে মাছ-মিষ্টি পাঠানোর ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষানুরাগীরা।
স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজকে আমাদের স্কুলে যেন এক পিকনিকের মেজাজ তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী গতকাল এসে আমাদের আতিথেয়তায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাঁর পাঠানো এই ভালোবাসা ও উপহার আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং তাঁকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”


