Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিসরে আচমকা বড় পরিবর্তন দেখা গেল (Droupadi Murmu)। রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সি. ভি. আনন্দ বোস। এই ঘটনার পরপরই বদলে গেল রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরের সূচিও। পূর্বনির্ধারিত দু’দিনের সফরের বদলে এখন এক দিনের জন্য রাজ্যে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, সফরের দিন ও কর্মসূচিতে এই পরিবর্তনের পেছনে মূল কারণ রাজ্যপাল পদে প্রশাসনিক রদবদল।

রাজ্যপালের ইস্তফা ও নতুন নিয়োগ (Droupadi Murmu)
বৃহস্পতিবার হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপালসি. ভি. আনন্দ বোস। তাঁর এই পদত্যাগ ঘিরে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। এরপরই কেন্দ্রের তরফে দ্রুত নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয়। তামিলনাড়ুর রাজ্যপালআর. এন. রবি-কে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। এই হঠাৎ প্রশাসনিক বদলের ফলেই রাষ্ট্রপতির সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতির সফরের নতুন সূচি (Droupadi Murmu)
রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, আগের সূচি অনুযায়ী শুক্রবার পশ্চিমবঙ্গে পৌঁছানোর কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র। কিন্তু নতুন সূচি অনুযায়ী তিনি শনিবার, অর্থাৎ ৭ মার্চ দার্জিলিং পৌঁছবেন। সেখানে তিনি ‘নবম আন্তর্জাতিক সাঁতাল সম্মেলন’-এ অংশ নেবেন। এই সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক সাঁওতালি পরিষদ। আদিবাসী সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয় বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
বাতিল হলো একাধিক নির্ধারিত কর্মসূচি
রাষ্ট্রপতির পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী শুক্রবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তার মধ্যে ছিল দার্জিলিংয়ে ‘দার্জিলিং হিল ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন এবং লোক ভবনে একটি প্রদর্শনীর সূচনা। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর-এর একটি বিশেষ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধনের পরিকল্পনাও ছিল। কিন্তু নতুন সফরসূচিতে এই কর্মসূচিগুলির আর উল্লেখ নেই। ফলে অনুমান করা হচ্ছে, প্রশাসনিক পরিবর্তনের জেরে এই অনুষ্ঠানগুলি আপাতত স্থগিত বা বাতিল করা হয়েছে।



