Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান যদি আবরারকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বেছে নেয়, তা হলে হয়তো এই লিগে তাঁর খেলা হবে না (Abrar Ahmed)।
কপাল পুড়তে চলেছে কাব্য মারানের? (Abrar Ahmed)
পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নিয়ে ইতিমধ্যেই বিপাকে পড়েছে সানরাইজার্স লিডস। এবার ২০২৬ সালের দ্য হান্ড্রেডে খেলতে পারবেন কিনা সেই নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। নতুন মরশুমের আগে প্রথমবার আইপিএল-সমর্থিত ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের প্লেয়ারকে দলে নিয়েছে আর তারপর থেকেই সমর্থকদের রোষের মুখ পড়তে হয়েছে দলকে। এমনকি সানরাইজার্সকে আইপিএল-এ বয়কট করার দাবি তুলেছেন অনেকে (Abrar Ahmed)।
ট্রেন্ট রকেটসের সঙ্গে নিলামে লড়াইয়ের পর প্রায় ১.৯০ লাখ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা) দিয়ে আবরারকে দলে নেয় সানরাইজার্স লিডস, যারা আবার আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন। এই ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার কাব্য মারান। তাঁদের এই সিদ্ধান্তের পর থেকেই সমালোচনার মুখে কাব্য (Abrar Ahmed)।

তবে এখন আবার নতুন জটিলতা দেখা দিয়েছে। আবরারকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুমতি দেবে এই লিগ খেলার? কারণ পাকিস্তান দল তাঁকে ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য বেছে নেয় তবে এই লিগ তাঁর পক্ষে খেলা সম্ভব না। কারণ বিদেশি লিগে খেলতে গেলে বোর্ডের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় আর পাকিস্তান বোর্ড সেই ছাড়পত্র নাও দিতে পারে।

পাকিস্তান দল ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। এই সিরিজটি ICC World Test Championship-এর অংশ। ফলে এই গুরুত্বপূর্ণ সিরিজের সময় আবরারকে বোর্ড ছাড়বে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড আবরারকে NOC না দেয়, তা হলে তাঁকে দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়াতে হতে পারে আর এতে ধাক্কা খাবে সানরাইজার্স লিডস (Abrar Ahmed)।


