Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে অজি অলরাউন্ডার গ্রিনের বল না করার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে (Cameron Green)। দ্বিতীয় ম্যাচে কি বল হাতে দেখা যাবে তাঁকে?
এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে নাইট শিবির? (Cameron Green)
আইপিএল-এর শুরু থেকেই চর্চায় রয়েছে নাইট রাইডার্স। অন্যতম সফল ফ্রাঞ্চাইজি। কে ২০২৪ সালে খেতাব জয়ের পরে ২০২৫ নাইট সমর্থকদের কাছে ছিল অত্যন্ত হতাশার। তবে এরপর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে আমূল পরিবর্তন আনা হয়েছে। বদলানো হয়েছে দলের হেড কোচকেও। দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন শেন ওয়াটসন। দলে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে অজি তারকা ক্যামেরুন গ্রিনকে। কিন্তু তাঁকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক (Cameron Green)।
প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করেও কোনওরকম লড়াই বা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সেই ম্যাচে বোলিং বিপর্যয়ের ফলে লজ্জাজনক হার হয় কেকেআর-এর। এরপর যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দ্বিতীয় ম্যাচে বল করবেন গ্রিন? একদিকে নাইট শিবিরের অধিনায়ক রাহানে বলছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলতে পারবে যে গ্রিন কবে বল করতে পারবেন। এর পাল্টা জবাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাইট কতৃপক্ষ সবটাই জানে। এই দড়ি টানাটানির মধ্যে এখন লাখ টাকার প্রশ্ন হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে দেখা যাবে গ্রিনকে? যদিও বুধবার সন্ধেয় ইডেনে নেটে বল হাতে দেখা গেছে তাঁকে।
মুম্বইয়ের বিরুদ্ধে ২০০ প্লাস রান করেও হারতে হয়েছে অভিষেক নায়ারের দলকে। সেই ম্যাচেই কলকাতার বোলিংয়ের করুণ চেহারা সামনে আসে। আর তারপর থেকেই কলকাতা দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় বহু প্রাক্তন ক্রিকেটার গ্রিনকে এত টাকা দিয়ে দলে নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। এর মাঝেই নিজেদের অবস্থান স্পষ্ট করে আরও বিতর্ক বাড়িয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট (Cameron Green)।

তাঁদের পক্ষ থেকে জানানো হয়, ‘গ্রিনের পিঠে চোট রয়েছে। ১০-১২ দিন আগে বল করতে পারবে না। যা সম্বন্ধে অবগত ছিল কেকেআরের ম্যানেজমেন্ট।’ এসবের পরে গ্রিনের বল করা দলের জন্য গুরুত্বপূর্ণ। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। যাঁকে ২৫ কোটি দিয়ে দলে নিয়েছে কলকাতা অলরাউন্ডার হিসেবে। এহেন অবস্থায় ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই দেখতে চাইবে দল এবং সমর্থকরা। দ্বিতীয় ম্যাচের আগে বল হাতে অনুশীলন করলেও তিনি যে হায়দরাবাদের বিরুদ্ধে পুরোদমে বল করবেন সেটা স্পষ্ট নয়।

একদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছে হর্ষিত রানা। অন্যদিকে লঙ্কান পেসার পাথিরানা কবে দলের সঙ্গে যোগ দেবেন সেটারও কোনও স্পষ্ট জবাব নেই। অজি তারকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই দলে নেওয়া হয়েছে। কিন্তু তিনিও বল না করায় বেশ বিপাকে পড়তে হয়েছে দলকে। তবে দল আশাবাদী যে তিনি ম্যাচে বল হাতে পারফর্ম করতে পারবেন। তিনি বল করলে কিছুটা চাপমুক্ত হবে সেটা স্পষ্ট (Cameron Green)।
আরও পড়ুন: Ramayana First Look: প্রকাশ্যে ‘রাম’ রূপে রণবীর, দিওয়ালিতে আসছে রামায়ণ
বিতর্কের মাঝে গ্রিনের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া দলের হেড কোচ। অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড বলেন, ‘আইপিএলে ওর ওপর প্রচুর প্রত্যাশা আছে। তারওপর সে যদি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হয়, তাঁকে ঘিরে আশা আরও বাড়ে। এটা ভুল নয়। তবে অলরাউন্ডারদের ওপর প্রত্যাশার চাপ থাকে।’
গ্রিনকে এত টাকা দিয়ে দলে নেওয়ার বিষয়ে অজি কোচ বলেন, ‘সবাই অলরাউন্ডারদের থেকে ব্যাট হাতে গড় ৪৫, এবং বল হাতে ৩০ এর নীচে গড় আশা করে। অনেক কম অলরাউন্ডারই সেটা করতে পারে। আমি নিশ্চিত, ওর পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকে উঠবে। আমরা জানি ও কতটা ভাল। শুধু প্রত্যাশার চাপ রাখতে হবে। ভারসাম্য ধরে রাখতে হবে। বিশেষ করে তিনটে ফরম্যাটে খেলা যেকোনও ক্রিকেটারের জন্যই চ্যালেঞ্জিং।’ এখন দেখার দ্বিতীয় ম্যাচে তাঁকে ব্যাট এবং বলে পারফর্ম করতে দেখা যায় কিনা (Cameron Green)।
হেড টু হেডে এগিয়ে কোন দল
এর আগে হায়দরাবাদ আর কলকাতা আইপিএল-এ মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। যার মধ্যে জেতার নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা। কলকাতা মোট জিতেছে ২০ বার এবং হায়দরাবাদ জিতেছে ১০ বার। দুই দলেরই প্রধান শক্তি ব্যাটিং। একদিকে হায়দরাবাদ দলে যেমন রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষাণ, ক্লাসেন ট্র্যাভিস হেড আবার অন্যদিকে কলকাতা দলে আছেন ফিন অ্যালেন, গ্রিন, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটাররা। টস জেতার নিরিখে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। তবে ইডেনের মাঠে যে দল সঠিক সময়ে জ্জ্বলে উঠতে পারবে সেই দলই ছিনিয়ে নেবে জয়।


