Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সালের ৩০ জুলাই শুটিং চলাকালীন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মণ্ডল বৈদ্যুতিক শকে অকালে প্রাণ হারান। পৃথিবীর আলো দেখার আগেই পিতৃহীন হয়ে পড়ে একমাত্র সন্তান রিশান। এখন তার বয়স মাত্র চার(Raju Family)।
রাজুর পরিবারের পাশে দেব (Raju Family)
সেইসময় রাজুর মৃত্যু নিয়ে অনেক জল ঘোলা হয়। কঠিন সময়ে রাজুর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা সাংসদ দেব। পরিবারের হাতে তুলে দিলেন দু-লক্ষ ত্রিশ হাজার। উদ্যোক্তা “Cine Production Managers Association”.
আরও পড়ুন: Nashik TCS: যৌন হেনস্থা ও ধর্মান্তরের অভিযোগ: কাজ বন্ধ হল নাসিকের TCS অফিসে
রিশানের ভবিষ্যৎ গড়ারও দায়িত্ব (Raju Family)
শুধু আর্থিক সহায়তাতেই থেমে না থেকে রিশানের ভবিষ্যৎ গড়ে তোলারও দায়িত্ব নিয়েছে সংস্থাটি। তার পড়াশোনার জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি তার সারা বছরের বই, খাতা এবং স্কুলের রি-অ্যাডমিশন ফিজেরও সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে “Cine Production Managers Association”।



