Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের প্রথম দফা (Dev Health Issue) মিটতেই শুরু হয়েছে দ্বিতীয় দফার জোরদার প্রচার। এই ব্যস্ত সময়েই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে মাঠে নেমেছেন অভিনেতা-সাংসদ দেব। তবে শুক্রবার প্রচারে বেরোনোর আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।
হঠাৎ অসুস্থ দেব (Dev Health Issue)
সূত্রের খবর, বেহালার একটি হেলিকপ্টার ঘাঁটি (Dev Health Issue) থেকে প্রচারস্থলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল দেবের। সেখানে পৌঁছনোর পরই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর রক্তচাপ মাপা হয় এবং দেখা যায়, স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। মাথা ঘোরা ও দুর্বলতার লক্ষণও দেখা দেয়। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তিনি স্বস্তি অনুভব করেন।

নির্বাচনের চাপ
ঘনিষ্ঠ মহলের মতে, গত কয়েক দিন ধরেই অনিয়মিত জীবনযাপন করছেন দেব। টানা প্রচারের চাপে বিশ্রাম ও নিয়মিত খাবার—দুটোরই ঘাটতি হয়েছে। বৃহস্পতিবারও সারাদিন ধরে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তিনি। শুক্রবার সকালেও খুব ভোরে বেরিয়ে পড়েন পরপর একাধিক কর্মসূচিতে অংশ নিতে। এই দিনের সূচিতে ছিল রানাঘাট, মথুরাপুর এবং ঘটকপুকুর এলাকায় জনসংযোগ। প্রচণ্ড গরম ও চড়া রোদের মধ্যেই চলছিল এই ব্যস্ত কর্মসূচি। চিকিৎসার পর সাময়িক বিশ্রাম নিয়ে আবার প্রচারে বেরিয়ে পড়েন দেব।

আরও পড়ুন: Biplab Dasgupta: প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, এই আবহাওয়ায় অতিরিক্ত পরিশ্রম শরীরের উপর প্রভাব ফেলতে পারে। তাই বিশ্রাম ও নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতা-সাংসদকে।



