Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আম আদমি পার্টির ঝাঁটা ছেড়ে বিজেপির (Raghav Chadha) পদ্মফুলে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা সহ সাত জন রাজ্যসভার সাংসদ। ‘গদ্দার’ রাঘবকে নিয়ে এখন দলের অন্দরে সমালোচনা তুঙ্গে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে ছাড়েনি তাকে। আপ সমর্থকরাও যথেষ্ট ক্ষোভ পুষে রেখেছেন তার ওপর। সূত্রের খবর, আপ শিবিরে ভাঙন ধরানোর নেতা হিসেবে রাঘবকেই দোষারোপ করছে আপ শিবির।
কেজরিওয়ালকে দাগা (Raghav Chadha)
গত শুক্রবার দল বদল করেন রাঘব চাড্ডা (Raghav Chadha), স্বাতী মালিওয়াল, অশোক মিত্তল, হরভজন সিং সহ সাতজন আপ নেতৃত্ব। শোনা যায়, অশোক মিত্তলের বাড়িতেই বাস করছিলেন কেজরিওয়াল। এই ঘটনার পর নিজ বাসভবনে ফিরে আসেন তিনি। রাঘবকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ বাড়ছিল অনেকদিন ধরেই। সংসদে যেই ‘ভাইরাল’ ইস্যুগুলো তিনি তুলে ধরছিলেন সেগুলোকেও অদরকারি বলে আপ শিবির। সংসদে তাঁকে সরিয়ে জায়গা দেওয়া হয় অশোককে। কিন্তু সেও শেষমেশ ‘দাগা’ দেয় কেজরিওয়ালকে।
রাঘবের বার্তা (Raghav Chadha)
দলবদলের আগে রাঘব বলেছিলেন, “আমি ঠিক মানুষ ভুল দলে আছি।” আবার এই রাঘবই এক সময় বিজেপিকে গুন্ডাদের দল বলেছিলেন। সেই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। তবে রাঘবের রাজনৈতিক জীবনের মাঝে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের কথাও। আপ শিবিরই তাদের বিয়ের প্রধান কারণ। এমনটাই বলতে চাইলেন বা বলা বাহুল্য বললেন দলের শীর্ষ নেতা সৌরভ ভরদ্বাজ। সৌরভ আরও বলেন, যদি শুধু দলত্যাগ বা রাজনীতি থেকে সরে যাওয়াই যদি উদ্দেশ্য হত তবে অন্য কোনও দলে যাবার চেষ্টা করতেন না রাঘব। রাঘব শুধুই দল ভাঙার পরিকল্পনা করেছিলেন, এমনটাই অভিযোগ তাঁর।

সৌরভের বার্তা
তিনি বলেছেন, রাঘবকে সাংসদ না করলে পরিণীতি ওকে বিয়েই করতো না। এই মন্তব্যের প্রতিক্রিয়া রাঘবের তরফ থেকে পাওয়া যায়নি। তবে তিনিও যে চুপ করে বসে থাকার ছেলে নয় সেটা অতীতেই প্রমাণিত। দল ছাড়ার পরই আপকে দোষারোপ করে ভিডিও পোস্ট করেন তিনি। এছাড়া রাঘবকে যখন দলের পদ থেকে সরানো হয় সেই নিয়েও মুখ খুলেছিলেন তিনি।

আরও পড়ুন: PM Modi: ৪ মে বিজেপির শপথ গ্রহণে থাকবেন মোদি, গলায় আত্মবিশ্বাসের সুর!
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছিলেন রাঘব-পরিণীতা। সময়ের সঙ্গে সঙ্গে এক খুদে সন্তানের জন্মও দিয়েছেন পরিনীতি। তাদের সংসারে কোনও অশান্তির আঁচ এখনও পাওয়া যায়নি। এখন রাঘব এর কি প্রত্যুত্তর দেন তা সময়ই বলবে।


