Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)।
কবে ফিরবেন বাংলার পেসার? (Akash Deep)
আইপিএল-এর শুরুর সময় থেকেই ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই মেগা টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। তাঁর পরিবর্ত হিসেবে ভাব হয়েছিল বাংলার পেসার আকাশ দীপকে। তিনিও গোটা মরশুম থেকেই ছিটকে যান চোটের কারণে (Akash Deep)।
জল্পনা বাড়ছিল কবে মাঠে ফিরবেন আকাশ দীপ। তবে এবার যা আপডেট সামনে সেচে সেটা সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়। এই আপডেট চিন্তা বাড়াল বাংলার ক্রিকেটপ্রেমীদের। আইপিএল শেষ হলেই ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই দলে খেলার কথা ছিল বাংলার এই পেসারের। তবে এবার সেখানেও বাধা হয়ে দাঁড়াল চোট। এই সিরিজেও ফিরতে পারবেন না আকাশ দীপ।

লোয়ার ব্যাক স্ট্রেস ইনজুরির জন্য আইপিএল খেলা হল না আকাশ দীপের। সেই চোট সারিয়ে এখনও ফিট হননি তিনি। এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী বাংলার এই পেসারকে অন্তত তিন থেকে চার মাস বাইরে থাকতে হবে। এর কারণে শুধু আইপিএল কেন এই মুহূর্তে ভারতীয় জার্সি গায়েও নামা হচ্ছে না এই পেসারের।
আরও পড়ুন: Abhishek Banerjee: সিপিএম এর হার্মাদরাই বিজেপির জল্লাদ: মিতালি হামলায় সরব অভিষেক!
এই মুহূর্তে আকাশ দীপ রয়েছেন BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে। রিহ্যাব চলছে তাঁর। পুরোপুরি ফিট হতে এখনও তাঁর বেশ অনেকটা সময় লাগবে। রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী সেপ্টেম্বরের আগে ফিট হয়ে ফেরার সম্ভাবনা আকাশ দীপের নেই বললেই চলে। সেরকম হলে বাংলার হয়ে দলীপ ট্রফিতে তিনি খেলতে পারবেন। আইপিএল-এর আগে ভাল ফর্মে থাকলেও চোটের কারণে দীর্ঘদিন থাকতে হবে তাঁকে ২২ গজের বাইরে (Akash Deep)।


