Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ২৯ তারিখ দ্বিতীয় দফা নির্বাচনের দু’দিন তথা ৪৮ ঘণ্টা আগে দল বেঁধে (গ্ৰুপ রাইডিং) বাইক চালানো যাবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ(HC Vote Bike)।
ব্যক্তি স্বাধীনতায় গুরুত্ব (HC Vote Bike)
তবে ব্যক্তি স্বাধীনতায় গুরুত্ব দিয়েছে আদালত। যদি কেউ বাইক নিয়ে হাওয়া খেতে বেরতে চান, তাহলে বাধা দেয়া যাবে না। কমিশনের বাইক বিধি নিয়ে দায়ের হওয়া মামলায় সোমবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।
একাধিক বিজ্ঞপ্তি ও নিষেধাজ্ঞা জারি
গত সপ্তাহের মঙ্গলবার ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচল নিয়ে একাধিক বিজ্ঞপ্তি ও নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। কমিশনের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।
বাইক র্যালি নিষিদ্ধ (HC Vote Bike)
বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গেল বেঞ্চ সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু সংশোধন করে নির্দেশ দিয়েছিলেন, কোনরকম বাইক র্যালি করা যাবে না। ভোটের ১২ ঘন্টা আগে একমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাইকে কোনও আরোহীকে নিয়ে যাওয়া যাবে না। ভোটের দিন পরিবারকে নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে।
গ্রুপ বাইক রাইডিং নিষিদ্ধ (HC Vote Bike)
সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কমিশন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার নির্দেশ দিতে গিয়ে বলেন, ‘দ্বিতীয় দফা ভোটের ৪৮ ঘণ্টা আগে গ্রুপ বাইক রাইডিং নিষিদ্ধ থাকবে। তবে কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। কেউ যদি মনে করে বাইক নিয়ে হাওয়া খেতে বেরোবেন, তাতে অসুবিধার কিছু নেই তো। সেখানে আমরা বাধা দিতে পারি না।



