Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সব কিছু ঠিক থাকলে খুব দ্রুত দলের হয়ে মাঠে ফিরতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
রোহিতের প্রত্যাবর্তন কবে হবে? (Rohit Sharma)
এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে একের পর এক হারের ধাক্কা তার উপর রোহিত শর্মার চোট। বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন রোহিত শর্মা। তবে এবার চলতি আইপিএল-এ স্বস্তির খবর মুম্বই শিবিরে। খুব দ্রুত মাঠে ফিরতে চলেছেন রোহিত। তাঁকে নিয়ে যে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে কেটেছে অনেকটাই। মুম্বইয়ের হয়ে হিটম্যানের প্রত্যাবর্তন দলের জন্য বাড়তি অক্সিজেন দেবে (Rohit Sharma)।
বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। এরপর তিনি পাঞ্জাব, গুজরাট এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি। তবে এই মুহূর্তে যা খবর তাতে এই মুহূর্তে ছবি অনেকটাই বদলেছে। সূত্রের খবর অনুযায়ী অবস্থার উন্নতি হয়েছে ধীরে ধীরে।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী রোহিত শর্মা অনুশীলন করছেন এবং অংশ নিচ্ছেন জিমে। তাঁর মধ্যে কোনও অস্বস্তির লক্ষণ দেখা যায়নি। রিহ্যাবের সময়ও কোনও সমস্যা অনুভব করেননি বলেই জানা গিয়েছে। দলের ফিজিওর রিপোর্টও ইতিবাচক। সব ঠিক থাকলে ২৯ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতে পারেন হিটম্যান।

আরও পড়ুন: Silence Period: সন্ধ্যা ৬ টা থেকেই শুরু হল সাইলেন্স পিরিয়ড: জেনে নিন কী কী করা যাবে না
সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে তিনি ফিরে এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলনে। সেখানে ব্যাটিং করার সময় স্বচ্ছন্দ দেখিয়েছে বলেই জানা যাচ্ছে। এর পর থেকেই সমর্থকরা আশার আলো দেখছেন। আশা করা যাচ্ছে তিনি মাঠে নামতে প্রস্তুত। রোহিতের দলে ফেরা টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের জন্য স্বস্তির খবর।
চলতি আইপিএল-এ পাঁচবারের খেতাব জয়ী দলের অবস্থা শোচনীয়। এখন পর্যন্ত তারা ৭টি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং হেরেছে ৫টি ম্যাচ। ফর্মে নেই সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। এই করুণ অবস্থার পর প্রশ্ন উঠতে শুরু করে হার্দিকের অধিনায়কত্ব নিয়েও। এখন দেখার যে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় কিনা মুম্বই (Rohit Sharma)।


