Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগে আজ অর্থাৎ ২৭শে এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়ে যাচ্ছে ‘সায়লেন্স পিরিয়ড’ বা নীরবতার সময়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ(Silence Period)। প্রচার থেকে বাইক র্যালি ঠিক কী কী নিয়ম থাকছে?
নির্বাচনী প্রচার নিষিদ্ধ (Silence Period)
আজ সন্ধ্যা ৬টার পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে আর কোনও রকম নির্বাচনী প্রচার চালানো যাবে না। কোনো রাজনৈতিক সভা, মিছিল বা লাউডস্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। জনমানসে শান্ত পরিবেশ বজায় রাখতেই এই ‘সায়লেন্স পিরিয়ড’ বাধ্যতামূলক করা হয়েছে।

মোটরবাইক চলাচলে বিধিনিষেধ
ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই অর্থাৎ আজ থেকেই কোনও প্রকার মোটরবাইক র্যালি বা দলবদ্ধভাবে বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভোটের ১২ ঘণ্টা আগে থেকে: বাইকের পেছনে আরোহী বসা বা পিলিয়ন রাইডিং নিষিদ্ধ থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান বা শিশুদের স্কুল থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে এই নিয়মে ছাড় মিলবে।
ভোটের দিনের নিয়ম
ভোটের দিন অর্থাৎ ২৯শে এপ্রিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে বাইকে যাতায়াত বা ফ্যামিলি পিলিয়ন রাইডিং করা যাবে। তবে তা কেবল ভোট দিতে যাওয়ার জন্য বা বিশেষ জরুরি প্রয়োজনে।
কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় (Silence Period)
ওলা, উবের, জোম্যাটো, সুইগির মতো হোম ডেলিভারি সংস্থার কর্মী এবং যথাযথ পরিচয়পত্র থাকা অফিস যাত্রীদের জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
আরও পড়ুন: HC Vote Bike: দ্বিতীয় দফার ভোটের দুদিন আগে বাইকে গ্রুপ রাইডিং বন্ধ করল হাইকোর্ট
কোন কোন জেলায় এই নিয়ম প্রযোজ্য? (Silence Period)
২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় যে জেলাগুলোতে ভোট রয়েছে, সেগুলি হলো:
দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়া ও হুগলি
নদিয়া এবং পূর্ব বর্ধমান
নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।



