Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির (Weather Update) মতই ভোটবঙ্গে উত্তপ্ত আবহাওয়াও। বাইরে বেরোলেই চাঁদিফাটা রোদ, আর ঘাম সঙ্গী। বিকেল গড়াতেই দমকা বাতাস দিলেও, তাপমাত্রা কমবে কবে সেই প্রশ্নই সকলের মনে। ফ্যানের হাওয়া আর এসির ভরসাতেই দিন কাটছে বঙ্গবাসীর। তবে বৃষ্টি হবে কবে?
দুর্যোগের ভ্রূকুটি (Weather Update)
তীব্র গরমের পর এবার স্বস্তির খবর পেতে চলেছে (Weather Update) বঙ্গবাসী। গরম কাটিয়ে বাংলায় এবার চোখ রাঙাচ্ছে দুর্যোগের ভ্রূকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিন টানা বৃষ্টি হতে চলেছে বাংলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের সব রাজ্যেই এবার বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
কমবে তাপমাত্রা (Weather Update)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার ও বৃস্পতিবার টানা বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। তার সঙ্গে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। গরমের হাত থেকে খানিকটা রেহাই মিলবে। তাপমাত্রা নেমে যাবে তিন-চার ডিগ্রি নিচে। \
ভোটের দিনই বৃষ্টি
ভোটের লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হতে পারে বঙ্গের ভোটারদের। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় দফার ভোটের দিন। পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
আরও পড়ুন: Virat Kohli: দিল্লির বিরুদ্ধে সহজ জয়ের দিন নতুন মাইলফলক গড়লেন বিরাট
উত্তরবঙ্গের জারি রয়েছে টানা বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ২০০ মিলিমিটার বৃষ্টির সতকর্তা জারি করা হয়েছে।


