Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা(Netaji Indoor DCRC)।
৭ বিধানসভা কেন্দ্র নিয়ন্ত্রিত (Netaji Indoor DCRC)
এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা (North) জেলার জন্য প্রধান ডিসিআর সি (DCRC) বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট ৭টি বিধানসভা কেন্দ্রের (ACs) নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দফতর বা SDHQ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু।

সকাল থেকেই ভোটকর্মীদের ভিড়
সকাল থেকেই এখানে কয়েক হাজার ভোটকর্মীর ভিড়। ডিসিআরসি কাউন্টারগুলো থেকে ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা।
মোতায়েন বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Netaji Indoor DCRC)
দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউ-আর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।
আরও পড়ুন: Rajanya Haldar: ভোটের আগে ফের শিরোনামে রাজন্যা হালদার
কড়া নিরাপত্তায় স্ট্রং রুম (Netaji Indoor DCRC)
ভোটগ্রহণ শেষ হওয়ার পর, এই নেতাজি ইনডোর স্টেডিয়ামেই তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তার স্ট্রং রুম। সমস্ত ইভিএম মেশিন সিল করার পর এখানেই জমা নেওয়া হবে। গণনার দিন পর্যন্ত এই কেন্দ্রটিই থাকবে উত্তর কলকাতার রাজনৈতিক ভবিষ্যতের অভিভাবক।



