Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে শেষ দফা ভোট নির্বাচনের সকাল থেকেই কলকাতা ভীষণ ব্যস্ত , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া-সহ একাধিক জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর প্রকাশ্যে আসে (Chiranjeet Chakraborty)। যার জেরে সময় গড়িয়ে গেলেও বহু জায়গায় ভোটগ্রহণ শুরু করতেও অনেকটা দেরি হয় বলে জানা গেল।

কেন ভোট দিতে পারলেন না (Chiranjeet Chakraborty)
আগেই খবর মিলেছিল যে, বুধবার সকাল সকাল চারুচন্দ্র কলেজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন চিরঞ্জিত। কিন্তু ইভিএম খারাপ হওয়ায় আপাতত ভোট দিতে পারেননি চিরঞ্জিত চক্রবর্তী। জানা যায়, শেষমেশ বুথ বেরিয়ে যান। পরে দুপুর নাগাদ ফের আসবেন। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশনের তরফে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইভিএম বিভ্রাট সমস্যা ভোটদানে (Chiranjeet Chakraborty)
রাজ্যে শেষ দফা নির্বাচনের সকাল থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া-সহ একাধিক জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর প্রকাশ্যে আসে। যার জন্য সময় গড়িয়ে গেলেও বহু জায়গায় ভোটগ্রহণ শুরু করতেও দেরি হয় বলে জানা গেল। কোথাও আবার ভোটগ্রহণের সময়েই ইভিএম বিভ্রাট দেখা যায়।
ভোটের দিনে ঝামেলা সৃষ্টি (Chiranjeet Chakraborty)
ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করায় ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষদের মধ্যেও। এমনকী বহু জায়গা থেকে ভোটারদের সঙ্গে ভোটকর্মীদের সঙ্গে বচসার খবরও জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের নজরেও এসেছে বিষয়টি।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম বিকলের অভিযোগ সামনে এসেছে, যার ফলে এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোগান্তি চরমে পৌঁছয়। ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধসকালে ভোট দিতে পারলেন না বারাসতের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও।



