To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টি মাথায় করে বুধবার শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় (Vote Percentage 2026) দফার নির্বাচন। ইতিমধ্যেই বুথে বুথে লম্বা লাইন দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ভোট গ্রহণের কাজ। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, গণতন্ত্রের উৎসবে শামিল হয়ে কালি লাগানো আঙুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদযাপন করছেন সকলে। সকাল ৯ টার মধ্যে রাজ্যে ভোট পড়েছে ১৯ শতাংশের কাছাকাছি। বেলা ১১ টা পর্যন্ত কোথায় ভোট পড়ল কত?
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত গড়ে ৪১.১১ শতাংশ ভোট পড়েছে। (Vote Percentage 2026)
জেলা ও অঞ্চলভিত্তিক ভোটদানের হার (সকাল ১১টা পর্যন্ত)
- পশ্চিম মেদিনীপুর: ৪৪.৬৯ শতাংশ
- পূর্ব বর্ধমান: ৪৪.৫০ শতাংশ
- হুগলি: ৪৩.১২ শতাংশ
- নদিয়া: ৪০.৩৪ শতাংশ
- হাওড়া: ৩৯.৪৫ শতাংশ (Vote Percentage 2026)
- উত্তর ২৪ পরগনা: ৩৮.৪৩ শতাংশ
- কলকাতা (উঃ ও দঃ): উত্তর (৩৮.৩৯%), দক্ষিণ (৩৬.৭৮%)
- দক্ষিণ ২৪ পরগনা: ৩৭.৯২ শতাংশ
- মালদহ: ৩৮.২২ শতাংশ (তুলনামূলক কম)
আরও পড়ুন: Rachna Banerjee: লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা: ভোট দিয়ে আত্মবিশ্বাসী রচনা
ভোট শতাংশের এই চিত্র স্বভাবতই স্পষ্ট করে দিচ্ছে যে রাজ্যে ভোটারদের ভোটদান নিয়ে সচেতনতা ও উৎসাহের কোনও অন্ত নেই।


