Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট কোহলির ফুটবলের প্রতি ভালবাসার কথা কারোর অজানা নয়। তবে এবার আইপিএল-এর মাঝে তিনি ধরা দিলেন এসি মিলানের জার্সিতে (Virat Kohli)।
এসি মিলানের জার্সিতে বিরাট (Virat Kohli)
বিরাটের ফুটবলের প্রতি ভালবাসা সকলের জানা। কিন্তু অনুশীলন বাদে তাঁকে খুব একটি ফুটবল খেলতে দেখা যায়নি। একদিকে যেমন তিনি ফুটবল ভক্ত তেমন তিনি FC গোয়ার মালিকও। ক্রিকেট বাদেও যেমন তার সখ্যতা রয়েছে ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রীর সঙ্গেও। এবার তিনি এগোলেন আরও এক ধাপ। সঙ্গে ফিল সল্ট এবং রজত পতিদার। তিন মূর্তিকে দেখা গেল এসি মিলানের জার্সি গায়ে। এসি মিলানের জার্সি গায়ে চমকে দিয়েছেন তাঁদের ভক্তদের (Virat Kohli)।
সম্প্রতি কিট প্রস্তুতকারক এক সংস্থার উদ্যোগ। ক্রিকেট এবং ফুটবলকে এক করার জন্য তারা নিয়ে আসেন আরসিবি এবং এসি মিলানকে। এসি মিলান থেকে এই উদ্যোগে দেখা গিয়েছে আমেরিকার ফুটবলার ক্রিস্তিয়ান পুলিসিচকে আর RCB থেকে বিরাট কোহলি, ফিল সল্ট এবং রজত পতিদারকে। নিজেদের মধ্যে জার্সি পরিবর্তন করতেও দেখা যায়। অর্থাৎ আমেরিকার ফুটবলার গায়ে পরেন বেঙ্গালুরুর জার্সি আর বিরাটরা পরেন এসি মিলানের জার্সি। নতুন এই জার্সিতে ছবি তোলেন এই তিন তারকা।

পুলিসিচকে দেখা যায় ব্যাট হাতে এবং গায়ে বেঙ্গালুরুর জার্সি গায়ে শট মারার ভঙ্গিতে পোজ দিচ্ছেন। অন্যদিকে তিন তারকা ক্রিকেটার জার্সি গায়ে ছবি তোলেন এবং ফিল সল্ট ফুটবল নিয়ে কেরামতিও দেখান। এই ভিডিও পোস্ট করা হয় সংস্থার তরফে তাদের এক্স হ্যান্ডেলে।
আরও পড়ুন: Karishma Kapoor: আইনি লড়াইয়ে বড় স্বস্তি করিশ্মা কাপুরের, কী রায় আদালতের?
একদিকে এসি মিলান সাতবারের চ্যাম্পিয়ন আর বেঙ্গালুরু আগেরবার নিজেদের প্রথম আইপিএল খেতাব জেতে। এই ক্রীড়া কিট প্রস্তুতকরণ সংস্থা এই দুই চ্যাম্পিয়ন দলকে এক আসনে বসানোর চেষ্টায় নিজেদের কোনও ত্রুটি রাখেনি। এই ক্রসওভার দিয়েই নিজেদের প্রচার আরও বাড়াতে চান সংস্থার কতৃপক্ষ। ফুটবলের পাশাপাশি এসি মিলান ক্রিকেটেও বিনিয়োগ করছে (Virat Kohli)।


