Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টানটান উত্তেজনা শেষ করে কাল ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের (Asansol Fire), মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” ভালো খারাপের মাঝে আটকে থেকে এতগুলো বছর পার হলো, এবার অভ্যাসের বদল ঘটবে। ১৫ বছরের চেনা শহর অচেনার সাজে সাজবে, হয়তো সেগুলোও খুব পরিচিত হয়ে যাবে। টিএমসি কাউন্সিলরের কার্যালয়ে আগুন

কার্যালয়ে আগুন (Asansol Fire)
টিএমসি কাউন্সিলরের কার্যালয়ে আগুন, পাশের দোকানও ক্ষতিগ্রস্ত, সোমবার গভীর রাতে আসানসোল নর্থের কোর্ট মোড় এলাকায় হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি বোসের কার্যালয়ে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পাশের একটি কেকের দোকানেও ছড়িয়ে পড়ে। ফলে দুই জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা (Asansol Fire)
স্থানীয় বাসিন্দারা প্রথমেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখযোগ্য যে, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয়ে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা সামনে এসেছে, যার ফলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
ঘটনা স্থান পরিদর্শন
ঘটনার খবর পেয়ে আসানসোল নর্থের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে পৌঁছান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, বিজেপি এ ধরনের হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।



