Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কাউকে রেয়াত করা হবে না, কোন রং দেখা হবে না (Hooghly)। ভারত সরকার থেকে নির্দেশ দেওয়া আছে নির্বাচন পরবর্তী হিংসার, ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে,স্পস্ট করলেন প্রশাসনের আধিকারীকরা। হুগলি জেলায় চন্দননগর পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় কয়েকটি ছোট ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত নির্বাচন পরবর্তী হিংসার কোন বড় ঘটনা ঘটেনি।

কন্ট্রোল রুমের ফোন (Hooghly)
জেলায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কিউ আর টি টিম সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। গ্রামীণ ও চন্দননগর পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমের ফোন নাম্বার সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে। কোনরকম অশান্তির খবর পেলেই পুলিশ করা ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন আধিকারিকরা।
সাংবাদিক বৈঠক (Hooghly)
আজ হুগলি জেলাশাসক দপ্তরে জেলাশাসক খুরশিদ আলী কাদরী, চন্দনগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীন পুলিশ সুপার সানি রাজ ও আধা সামরিক বাহিনীর দায়িত্ব প্রাপ্ত অফিসাররা সাংবাদিক বৈঠক করেন। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় নির্বাচন পরবর্তী হিংসার কোন জায়গা নেই।যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে।কিছু ঘটনার ক্ষেত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করবে।

আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
কোন বড় ঘটনা ঘটেনি
ভোট পর্ব মিটে যাওয়ার পর বিভিন্ন জায়গায় হিংসা ও অশান্তির খবর আসে।সেগুলো বন্ধ করতে তৎপর হয়েছে প্রশাসন। ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে সমাজ মাধ্যমকে ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। হুগলি জেলায় চন্দননগর পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় কয়েকটি ছোট ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত নির্বাচন পরবর্তী হিংসার কোন বড় ঘটনা ঘটেনি।



