Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ সাতটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা থাকে কিন্তু দিল্লি সেখানে জিতেছে মাত্র ৪টি ম্যাচ (Delhi Capitals)।
দিল্লির জন্য প্লে-অফের অঙ্ক খুব জটিল (Delhi Capitals)
কে.সি নাগ হোক বা পিথাগোরাস, বরাবরই বড্ডো জটিল সেই অঙ্কের সমীকরণ। যার অঙ্ক মেলানো ছিল এক দুঃস্বপ্নের মত। এবার সেই কঠিন সমীকরণের ফাঁদে দিল্লি ক্যাপিটালস। একের পর এক ম্যাচ হেরে নিজেদের রাস্তা জটিল থেকে জটিলতর করে তুলেছে দিল্লি (Delhi Capitals)।
আইপিএল-এর ৪৮ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠে দিল্লি মুহমুখী হয়েছিল চেন্নাই সুপার কিংসের। সেই রাত যেন দিল্লির কাছে দুঃস্বপ্নের। দিল্লির ঘরের মাঠে ৮ উইকেটে দাপুটে জয় তুলে নিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে দলকে জয় এনে দিয়েছেন সঞ্জু স্যামসন। সঞ্জুর এই দাপুটে পারফরম্যান্সে ভর করে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরে দিল্লির পয়েন্ট এখন ৮। তারা রয়েছে সপ্তম স্থানে। খাতায়-কলমে যদিও সুযোগ থাকে বাস্তবে সেটা একপ্রকার প্রায় অসম্বব। পয়েন্ট টেবিলে তাদের নিচে রয়েছে কলকাতা, মুম্বই, লখনৌ। একদিকে খারাপ পারফরম্যান্স আর অন্যদিকে খারাপ নেট রান রেট। জোড়া ফলায় চাপ বেড়েছে আরও বেশি। একসময় এই দিল্লি মাঝামাঝি জায়গায় থাকলেও আজ তাদের সামনে গভীর খাদ (Delhi Capitals)।
সাধারণত আইপিএল-এ ৭টি ম্যাচ জিতলে আশা থাকে আর ৮টি জিতলেও কিছুটা নির্ভর করতে হয় পরিস্থিতির উপর। কিন্তু দিল্লির জন্য এটা মোটেও সহজ নয়। তাদের রান রেট -০.৯৪৯, ফলে ১৪ পয়েন্ট পেলেও অন্য ম্যাচের উপর নির্ভর করতে হবে অক্ষর প্যাটেলদের। এরপর আর একটা ম্যাচ হারলেই ছিটকে যাবে আইপিএল থেকে।
আরও পড়ুন: Manoj Kumar Agarwal: রাজ্যপালের হাতে ফলাফল, কবে গঠিত হবে নতুন সরকার
দিল্লির সামনে এখন রয়েছে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যেমন দুটি ম্যাচ রয়েছে তেমনই দিল্লিকে মুখোমুখি হতে হবে পাঞ্জাব সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। খুব সহজ করে বলতে গেলে বাকি চারটি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচই যদি দিল্লি জেতে তবে তাদের ১৬ পয়েন্ট হবে। তবে সেক্ষেত্রে তাদের নির্ভর করতে হবে বাকিদের ম্যাচের উপর। তিনটে জিতলে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নেট রান রেট। সুতরাং এখনও ছিটকে না গেলেও তারা কার্যত দাঁড়িয়ে আছেন সরু সুতোর উপর। যে কোন ম্যাচে সেখান থেকে পড়ে আইপিএল বিদায় হয়ে যেতে পারে (Delhi Capitals)।


