Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনে হারের পরেই সুখবর পেলেন শিবশঙ্কর পাল। পেতে চলেছেন বড় দায়িত্ব (Shib Shankar Paul)।
নতুন দায়িত্বে শিবশঙ্কর পাল (Shib Shankar Paul)
রাজনীতির ময়দান হোক খেলার মাঠ, সর্বত্র রয়েছে হার জিত। একজন জিতলে আরেকজন খুব স্বাভাবিকভাবেই হারবেন। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসে সবার। রাজনীতির কেরিয়ারে পা দিয়েই পেয়েছিলেন নির্বাচনের টিকিট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছিলেন শিবশঙ্কর পাল। লড়েছেন নির্বাচনে। কিন্তু সেখান তাঁকে হারতে হয়েছে। কিন্তু ভোটের ময়দানে হারের পরেই পেলেন সুখবর। বড় পুরস্কার স্বরূপ তিনি পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব (Shib Shankar Paul)।
ভারতীয় ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব ১৬ পেসারদের নিয়ে একটি শিবির আয়োজন করতে চলেছে। সেই শিবির হবে জয়পুরে। সেখানেই কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ময়দানের ম্যাকো তথা শিবশঙ্কর পালকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সসেলেন্স-এর প্রধান ভি.ভি.লক্ষণ শিবশঙ্কর পালককে জানিয়েছেন এই কথা। ১১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই শিবির। শিবশঙ্কর ১০ মে জয়পুরে যাবেন।

ক্রিকেটার হিসেবে তিনি পরিচিত ছিল তুফানগঞ্জ এক্সপ্রেস হিসেবে আর সেখান থেকেই নির্বাচনের টিকিট পেয়েছিলেন তিনি। রঞ্জি ট্রফির সেমি ফাইনালের পরেই তিনি যোগ দেন তৃণমূলে আর তারপরেই পান টিকিট। তবে ক্রিকেট মাঠে সাফল্য পেলেও সেখানে বিধায়ক হওয়া হল না তাঁর।
আরও পড়ুন: Bidhansava New Cabinet: মুখ্যমন্ত্রীর পদে থাকছেন কে? নতুন বিধানসভায় মন্ত্রিত্বে কারা?
রাজনীতিতে যোগদান এরপর নির্বাচনে দাঁড়ানো এবং পরাজয়। তবে এসব মাথায় না রেখে সামনের দিকে এগিয়ে যেতে চান শিবশঙ্কর। তিনি জানান তুফানগঞ্জের বিধায়ক না হলেও সেখানে মানুষের জন্য কাজ করে যাবেন তিনি। গত মরশুমে তিনি বাংলার সিনিয়র দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার কোচ হিসেবে আবেদন করেন তিনি। তিনি আশা করছেন বাংলা দলের কোচ হিসেবেও কাজ করবেন (Shib Shankar Paul)।


