Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ গ্রুপ পর্ব প্রায় শেষ ল্যাপে, এখন থেকে কোন কোন দল প্লে-অফে যাবে (IPL 2026)?
কোন অঙ্কে প্লে-অফে যাবে কলকাতা? (IPL 2026)
চলতি আইপিএল-এ গ্রুপ পর্ব এখন প্রায় শেষ ল্যাপ নিচ্ছে। এই অবস্থায় দলগুলির মধ্যে প্রতিদ্বন্ধিতা আরও জোরালো হচ্ছে। সবার লক্ষ্য এখন প্লে-অফ। তবে সেখানে প্রথম চারটি দল ছাড়া বাকি দলগুলিকে বিদায় নিতে হবে (IPL 2026)। এখন কোন দলের পাল্লা ভারী আর কার জন্য অঙ্ক কঠিন?
আইপিএল-এ চারটি দল ছাড়া বাকি সবকটা দল এখনও পর্যন্ত নিজেদের ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্লে-অফের দৌড়ে সবাই চাইছে বাকি ম্যাচগুলোও জিততে। তবে পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে অন্তত তিনটি দলের কাছে প্লে-অফের রাস্তা অনেকটাই সহজ। একটি দল নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। কোনও দল আবার দৌড়ে টিকে থাকলেও তাঁদের পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব।

পয়েন্টে তালিকায় সবার প্রথমে রয়েছে শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব। তাদের ৯ ম্যাচ খেলে পয়েন্ট ১৩। আর একটি ম্যাচ জিতলে প্রায় তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। আর দুটি জিতলে তো কনফার্ম। পাঞ্জাবের বাকি ম্যাচগুলি রয়েছে হায়দরাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং লখনউয়ের বিপক্ষে। পাঞ্জাবের পর রয়েছে বেঙ্গালুরু। তাদের পয়েন্ট ১২। তবে তারা পাঞ্জাবের থেকে নেট রান রেটে এগিয়ে রয়েছে (IPL 2026)।
একটি করে ম্যাচ জিতলে রাজস্থান এবং হায়দরাবাদও প্রায় নিশ্চিত করে ফেলবে প্লে-অফ। দুই দলের ১০ ম্যাচে পয়েন্ট ১২। নেট রান রেটের দিক থেকে রাজস্থানের থেকে কিছুটা এগিয়ে রয়েছে হায়দরাবাদ।

এই চারটি দল প্লে-অফের জন্য রয়েছে সুবিধাজনক জায়গায়। তবে শেষ মুহূর্তে আবার বদলে যেতে পারে শেষ তিনটি দল। গুজরাটকে দৌড়ে থাকতে গেলে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। একই শর্ত চেন্নাইয়ের জন্য। তবে দিল্লির জন্য জায়গাটা বেশ কঠিন।
কলকাতা নাইট রাইডার্সের সুযোগ খুব কম থাকলেও তারা এই দৌড় থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়নি। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭। প্লে-অফের জন্য অন্তত ১৪ পয়েন্ট তুলতেই হবে। এই মুহূর্তে কলকাতা সর্বোচ্চ ১৭ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে। সেক্ষেত্রে বাকি সব কটা ম্যাচ জিততে হবে কলকাতাকে। নাইট বাহিনীর কাছে সব ম্যাচই মরণবাঁচন।
আরও পড়ুন: Chuchura: অস্ত্র-কার্তুজসহ তিন দুস্কৃতি গ্রেফতার চুঁচুড়ায়
টিম টিম করে জ্বলছে মুম্বইয়ের আশার আলো। বাকি চারটি ম্যাচের চারটিই যদি যেতে মুম্বই তাতেও তাদের পয়েন্ট হবে ১৪। কিন্তু তাতেও যে দিকে ছিড়বে তা নয়। তখন তাদের তাকিয়ে থাকতে হবে ম্যাচগুলির দিকে। পয়েন্ট টেবিলে চতুর্থ দলের পয়েন্ট এখনই ১২। সেক্ষেত্রে বহু হিসেবে-নিকেশ রয়েছে মুম্বইয়ের প্লে-অফে যাওয়ার রাস্তায়। লখনউয়ের আর কোনও আশা নেই, তাদের আইপিএল যাত্রা শেষ বললেই চলে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে থাকা লখনউয়ের এখন বাকি ম্যাচগুলি নিয়মরক্ষার (IPL 2026)।


