Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলের সঙ্গে নেই। এই নিয়ে বাড়ছে তীব্র জল্পনা (Hardik Pandya)।
হার্দিককে নিয়ে বাড়ছে সংশয় (Hardik Pandya)
২০২৬ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা যথেষ্ট শোচনীয়। এমনিই তাদের প্লে-অফে যাওয়ার অবস্থা ক্ষীণ। এই মুহূর্তে মুম্বইয়ের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এবার পরের ম্যাচের আগে বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের পরের ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে। সেই ম্যাচের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাড়ছে জল্পনা। শুধু জল্পনা নয় বরং বাড়ছে অনিশ্চিয়তা। এই মুহূর্তে যা জানা যাচ্ছে দলের সঙ্গে রায়পুর যাননি হার্দিক (Hardik Pandya)। এখন প্রশ্ন তবে কি পরের ম্যাচে মাঠে নামবেন না হার্দিক?
গত দুই মরশুমে মুম্বই দলের অবস্থা মোটেও ভাল না। একদিকে যেমন দলের একাধিক তারকার ব্যর্থতা ভাবাচ্ছে দলকে তেমন অন্যদিকে প্রশ্ন বাড়ছে হার্দিকের নেতৃত্ব নিয়েও। সেখানে মুম্বইয়ের দল যখন রায়পুরের উদ্দেশে রওনা দিয়েছে তখন হার্দিক পান্ডিয়া উপস্থিতি ছিলেন না। আগের ম্যাচেও শেষ মুহূর্তে জানা যায় অসুস্থতার কারণে খেলতে পারেননি হার্দিক। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব।

তবে ম্যাচের পর দলের ওপেনার রায়ান রিকেলটনের কথায় আরও ধোঁয়াশা বেড়েছে। তিনি জানিয়েছিলেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনিও জানতেন না হার্দিকের চোটের বিষয়। তিনি বলেছিলেন, ‘আমি তো জানতামই না ওর পিঠে সমস্যা হয়েছে। ম্যাচের দিন বিকেলেই প্রথম শুনলাম। ঠিক কতটা গুরুতর, সেটা জানি না। আশা করছি, খুব তাড়াতাড়ি ও দলে ফিরে আসবে।’ এই মন্তব্য থেকে স্পষ্ট যে হার্দিককে নিয়ে স্পষ্ট কোনও আপডেট নেই (Hardik Pandya)।
আরও পড়ুন: Close Fight Election Results: হাড্ডাহাড্ডি লড়াই থেকে একতরফা জয়, নজর কাড়ল ব্যবধানের ফারাক!
সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ‘এই মুহূর্তে এমন কোনও ইঙ্গিত নেই যে, হার্দিক পান্ডিয়া ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন, তবে বিষয়টি নিয়েও নিশ্চিত ভাবে কিছু জানানোও হচ্ছে না।’ তবে শুধু ফিটনেস নয় বরং আরও কিছু সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে।
এই মরশুমে একদিকে যেমন হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে তেমন ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স ভাল না। ৮ ম্যাচে তিনি করেছেন মাত্র ১৪৬ রান। বোলিংয়েও এমন কিছু সাফল্য নেই। অনেক রান খরচ করে পেয়েছেন মাত্র ৪টি উইকেট। এমনও খবর সামনে আসছে যে তাঁর নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। তবে এই দাবি এখনও নিশ্চিত নয় এবং দলের তরফেও এই বিষয়ে মুখ খোলেনি কেউ (Hardik Pandya)।


