Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের (Close Fight Election Results) বিভিন্ন কেন্দ্রে জয়ের ব্যবধান নিয়ে চিত্রটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন অত্যন্ত কম ব্যবধানে জয় এসেছে একাধিক কেন্দ্রে, অন্যদিকে আবার কিছু কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন প্রার্থীরা।
কম জয়ের ব্যবধান (Close Fight Election Results)
সবচেয়ে কম ব্যবধানে জয়ের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার (Close Fight Election Results) রাজারহাট নিউটাউন, যেখানে বিজেপির পীযূষ কানোড়িয়া মাত্র ৩১৬ ভোটে তাপস চ্যাটার্জিকে হারান। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় অগ্নিশ্বর নস্কর ৪০১ ভোটে এগিয়ে, পূর্ব বর্ধমানের রায়নায় সুভাষ পাল ৮৩৪ ভোটে জয়ী হন। হুগলির জাঙ্গিপাড়ায় অর্জুন বাগ ৮৬২ ভোটে এবং বাঁকুড়ার ইন্দাসে নির্মল ধারা ৯০০ ভোটে জয় পান। এছাড়া পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, কলকাতার কাশীপুর-বেলগাছিয়া, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এবং উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও তুলনামূলক কম ব্যবধানে জয় নির্ধারিত হয়েছে।
সবচেয়ে বেশি ব্যবধান (Close Fight Election Results)
অন্যদিকে, সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের তালিকায় দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়িতে আনন্দময় বর্মনের বিপুল ১,০৪,৫৬৫ ভোটের জয় নজর কেড়েছে। শিলিগুড়ির দার্জিলিং-ফুলবাড়িতে শিখা চ্যাটার্জি ৯৭,৭৫৫ ভোটে জয়ী। মালদহের ইংরেজবাজারে অমান ভাদুড়ি ৯৩,৭৮৪ ভোটে এগিয়ে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বে মহম্মদ বাহারুল ইসলাম ৯১,৯৫৪ ভোটে জয় পান। একই জেলার মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা ৮৭,৮৭৯ ভোটে জয়ী হন।
আরও পড়ুন: BJP New Song: জয়ের পর বিজেপির নতুন গান, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস!
এছাড়া উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, নদিয়ার কৃষ্ণনগর উত্তর, মালদহের হবিবপুর, কালিয়াগঞ্জ এবং দার্জিলিংয়ের শিলিগুড়িতেও বড় ব্যবধানে জয় এসেছে। এই ফলাফল প্রমাণ করছে, কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আবার কোথাও একতরফা প্রাধান্য-দুই ছবিই স্পষ্ট এবারের নির্বাচনে।


