Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ‘A’ দলের সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
নজরে বৈভব-আয়ুষরা (BCCI)
ভারতীয় ক্রিকেট দল সীমিত ফরম্যাটের ক্রিকেট যেমন বিশ্বজয় করেছে তেমন টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে। তারপর থেকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দল এবং ক্রিকেট বোর্ডকে। তবে এবার আগামী বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিশেষ ভাবে প্রস্তুত থাকতে চাইছে BCCI (BCCI)।
ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতীয় বোর্ড চাইছে তরুণ প্রজন্মের প্লেয়ারদের প্রস্তুত রাখতে। সেই কারণে এই ট্রফির আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘A’ দলের সঙ্গে সিরিজ খেলবে ভারতীয় ‘A’ দল। এই একই সময়ে চলবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। আর এই দুই সিরিজেই তরুণ প্রতিবাদের সুযোগ দিয়ে তাঁদের দক্ষতা দেখে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট সংস্থা।

বুধবারই এই দুই সিরিজের জন্য সূচি ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেখানে জানান হয়েছে, ‘ভারতীয় A দল সেপ্টেম্বর-অক্টোবর মাসে পুদুচেরিতে অস্ট্রেলিয়া A দলের বিরুদ্ধে দু’টি বহুদিনের ম্যাচ ও তিনটি ODI ম্যাচ খেলবে। অন্য দিকে, ভারতের অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের। পাঁচ ম্যাচের সিরিজ়ে রাজকোটে আয়োজিত হবে তিনটি ODI ম্যাচ। এর পরে রাজকোট ও আমেদাবাদে দু’টি বহুদিনের ম্যাচ খেলা হবে।’
আরও পড়ুন: Samik In Barasat: শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুন, বারাসাত পৌঁছালেন শমীক
২০২৭ সালের জানুয়ারি মাসে বর্ডার-গাভাসকর ট্রফি আয়োজিত হবে। এই সিরিজে ভাল পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হতে পারে ভারতীয় স্কোয়াডে। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী জুন মাসে ৫৫-৬০ জন ক্রিকেটারকে নিয়ে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শেষ হলে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের মত তরুণ প্রতিভারা। সেই ক্যাম্পে উপস্থি থাকার কথা রয়েছে ভিভিএস লক্ষণ, জাহির খানরা (BCCI)।


