Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরের ABL ওয়ার্কার্স ইউনিয়ানের কার্যালয়ের বাইরে (Durgapur)। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে। পাশাপাশি তালা লাগিয়ে দেওয়া হয় কার্যালয়ের দরজায়। আর সেই খবর পেয়ে এদিন বিজেপির স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে।

কার্যালয় পুনরুদ্ধার করা (Durgapur)
তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্ব কে ডেকে তাদের কার্যালয় পুনরুদ্ধার করে দেন। ঘটনায় বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের একসাথে পথ চলার অঙ্গীকার করেন ওই কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা বরদাস্ত নয়, কঠোর বার্তা রাজ্য পুলিশের ডিজিপি-র

বুদ্ধদেব মন্ডল বলেন (Durgapur)
অপরদিকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী গেরুয়া আবির মেখে দলবদলের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়ে। দুর্গাপুরের বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় পুনরায় ফিরিয়ে দিলেন বিজেপির কর্মীরা। একসাথে আন্দোলন করে শ্রমিক স্বার্থে কাজ করার অঙ্গীকার দুর্গাপুরে।



