Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর (Raj Chakraborty) রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজয়ের কয়েক দিনের মধ্যেই সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করে তিনি জানিয়ে দিলেন, সক্রিয় রাজনীতির পথ তাঁর জন্য আর নয়।
কেন এই সিদ্ধান্ত? (Raj Chakraborty)
ভোট গণনার দিন ব্যারাকপুরের গণনাকেন্দ্রের বাইরে (Raj Chakraborty) যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল রাজকে, তা নিয়েই শুরু হয় জোর চর্চা। অভিযোগ, একসময় যাঁরা তাঁকে সমর্থন করতেন, তাঁদেরই একাংশ পরাজয়ের পর ক্ষোভে ফেটে পড়েন। ‘চোর’ স্লোগান তোলা থেকে শুরু করে কাদা ও চটি ছোড়ার মতো ঘটনাও ঘটে বলে দাবি। প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, এই অভিজ্ঞতা যে অভিনেতা-পরিচালককে গভীরভাবে নাড়া দিয়েছে, তা স্পষ্ট তাঁর সিদ্ধান্তে।
মুখ খুললেন রাজ
দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুলে রাজ জানান, মানুষের রায় তিনি মাথা পেতে নিয়েছেন। তবে রাজনীতির কঠিন বাস্তব এবং ব্যক্তিগতভাবে অপমানিত হওয়ার অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাঁর কথায়, রাজনীতির এই অধ্যায় তাঁকে অনেক শিক্ষা দিয়েছে, আবার বহু তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি করেছে।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
এখন তিনি পুরোপুরি নিজের মূল পেশা, অর্থাৎ সিনেমা পরিচালনায় মন দিতে চান। নতুন ছবি, নতুন গল্প এবং সৃজনশীল কাজ নিয়েই ভবিষ্যতের পথ চলার ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক ময়দান থেকে তাঁর এই সরে দাঁড়ানো টলিউড ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।


