Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক রাহানে। দিল্লিকে হারিয়ে টানা চার ম্যাচ জয় নাইট বাহিনীর (KKR vs DC)।
অ্যালেন ঝড়ে উড়ে গেল দিল্লি (KKR vs DC)
অজি তারকা গ্রিন যেমন কলকাতা দলের সবথেকে দামি তারকা। তেমন ১৮ কোটির তারকাও রয়েছে নাইট শিবিরে। লঙ্কান পেসার পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। শুরুর দিকে চোটের কারণে শিবিরে যোগ দিতে না পারলেও পরে তিনি যোগ দিয়েছেন কিন্তু তিনি কি খেলবেন? আর খেললেও কবে? দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও জায়গা পেলেন না দলে। আশা করা হচ্ছিল রাহুলদের বিরুদ্ধে নাইট জার্সিতে অভিষেক হতে পারে পাথিরানার (KKR vs DC)। কিন্তু সেটা হল না। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে সেটা কি দলের ভারসাম্যের কথা ভেবে নাকি এখনও সম্পূর্ণ ফিট নন এই লঙ্কান পেসার?
শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএল-এর শুরুটা খারাপ হলেও, জয়ের হ্যাটট্রিকে আবার লড়াইয়ে ফিরেছে দল। এই দিন ম্যাচের আগে রাহানে বলেন তাঁদের টার্গেট দিল্লিকে কম রানে আটকে রাখার। নাইট অধিনায়ক আরও বলেন যে পিচের চরিত্র বোঝার জন্য আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পরিস্থিতি বুঝে খেলার জন্য এই সিদ্ধান্ত (KKR vs DC)।

আরও পড়ুন: Hantavirus Indian: হান্টাভাইরাস আতঙ্ক: মৃত্যু মিছিলে ডাচ ক্রুজ জাহাজ, ক্রু তালিকায় ২ ভারতীয়ও
ব্যাট করতে শুরুটা ভাল করেন পাথুম নিশাঙ্কা এবং কেএল রাহুল। ঝড়ের গতিতে শুরুটা করলেও দিল্লি শিবিরে প্রথম ধাক্কা দেন কার্তিক ত্যাগী। তাঁর বলে গ্রীনের হাতে ক্যাচ তুলে ১৪ বলে ২৩ রান করে ফেরেন রাহুল। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার।
কিন্তু বাকি ব্যাটারদের জঘন্য ব্যাটিংয়ে বেশি রান তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। নাইট স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে দিল্লি। দারুণ বল করেন নারিন, অনুকূল রায়। ইনিংসের মিডিল অর্ডার ৪ উইকেট হারিয়ে তোলে ৩৫ রান। শেষদিকে দলের মুখ রক্ষা করেন আশুতোষ শর্মা। ৮ উইকেট হারিয়ে দিল্লির স্কোর দাঁড়ায় ১৪২ (KKR vs DC)।
মিডল অর্ডার এইদিন দিল্লির ডাহা ফেল করে। এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন নীতিশ রানা, অক্ষর প্যাটেলরা। ২৯ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন লঙ্কান ব্যাটার। শেষদিকে ২৮ বলে গুরুত্বপূর্ণ ৩৯ রান করেন আশুতোষ শর্মা।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন রাহানে এবং ফিন অ্যালেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হন রাহানে। এরপর রঘুবংশী। কিন্তু এই দিন অ্যালেন নিজের তাণ্ডব দেখান। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন অক্ষর প্যাটেলরা। ৪৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন নিউ জিল্যান্ড তারকা। তাঁর ইনিংস সাজানো ৫টি চার এবং ১০টি ছয়। এইদিন তাঁর ব্যাটে ছুটতে থাকে ছক্কার ফুলঝুরি। অন্যদিকে যোগ্য সঙ্গত দেন গ্রিন। ২৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
৮ উইকেট হাতে রেখে দাপুটে জয় ছিনিয়ে নিল শাহরুখ খানের দল। এই ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন রাহানেরা (KKR vs DC)।


