Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার শপথ নিয়েছেন বাংলার নবনির্বাচিত (Keshav Prasad Maurya) নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেদিনীপুর থেকে দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি। ২৫ বৈশাখের সকালে গেরুয়া ফতুয়া পরে রাজ্যের গেরুয়া জনস্রোতের সামনে শপথ নিলেন তিনি। এই শপথ গ্রহণে উপস্থিত ছিলেন ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিছু রাজ্যের উপমুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদি, রাজ্যের রাজ্যপাল সহ আরও বিশিষ্ট কয়েকজন।
প্রতিশ্রুতি পূরণ (Keshav Prasad Maurya)
এই আবহে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটির জন্য শুধু পশ্চিমবঙ্গই নয়, সমগ্র দেশের মানুষের অপেক্ষা ছিল। প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতিতে আস্থা রেখে বাংলার মানুষ বিজেপিকে একটি সুযোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে।”
আরও পড়ুন: Suvendu Adhikari Oath: বঙ্গে প্রথম বিজেপি শাসন, মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু


