Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার তালিকায় ভারতের ১১ জন প্লেয়ারের নাম (Rohit Sharma)।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলল ভারত? (Rohit Sharma)
বঙ্গে পরিবর্তনের হাওয়া তবে সেই হাওয়া এবার যেন লাগলো পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে। পরিবর্তনের হাওয়ায় পাল্টে গেল একটা গোটা দলের প্লেয়িং ইলেভেন। টেস্ট খেলছে পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু নাম এসে গেল ভারতের ১১ জন প্লেয়ারের। এমন এক ঘটনা ঘটল যা দেখে অবাক ক্রিকেটবিশ্ব (Rohit Sharma)।
টিভির পর্দায় তখন হঠাৎ দেখা গেল পাকিস্তানের প্লেয়িং একাদশের নাম কিন্তু ওখানেই যত গন্ডগোল। পাকিস্তানের প্লেয়ারদের জায়গায় টিভির পর্দায় ভেসে উঠল রোহিত শর্মা, শুভমন গিলদের নাম। এছাড়াও দলে রয়েছেন তিলক ভর্মা, রিঙ্কু সিং, অর্শদীপ সিং-দেরও নাম। এরপরেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে সময় ভারতের এই তারকারা আইপিএল খেলতে ব্যস্ত তাঁরা কী করে টেস্ট খেলছেন তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে?
৮ মে মিরপুরে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ। প্রথম দিন বাংলাদেশের অধিনায়ক শান্ত দুরন্ত সেঞ্চুরি করেছেন। যার দরুণ ৪১৩ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। অন্যদিকে শান মাসুদের নেতৃত্বে নেমেছে পাক শিবির। সেখানে নেই বাবর আজম। কিন্তু ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে এমন ভুল হওয়ার মুহূর্ত মুহূর্তে ভাইরাল।

ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা একটি চ্যানেল পাকিস্তানের প্লেয়িং ইলেভেনের জায়গায় পাকিস্তানের প্লেয়ারদের নামের বদলে দেখিয়ে দেয় ভারতীয় প্লেয়ারদের নাম। যেখানে তালিকায় রয়েছেন রোহিত শর্মা থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, মুকেশ কুমারদের নাম (Rohit Sharma)।

এর পাশাপাশি রোহিত শর্মাকেই সেখানে দেখানো হয়েছে দলের অধিনায়ক হিসেবে। ওপেনার হিসেবে রয়েছেন শুভমন গিল। এরপরেও রয়েছে চমক। তিলক ভর্মা, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং যাঁরা কোনওদিন ভারতের হয়ে টেস্ট খেলেননি তাঁদের নামও রয়েছে এই তালিকায়। কিন্তু তাঁদের নামই তখন জ্বলজ্বল করছে টিভির পর্দায়।
আরও পড়ুন: Tollywood in Suvendu Oath: শুভেন্দুর শপথ গ্রহণে চাঁদের হাট, ‘বস’ থেকে ‘ইন্ডাস্ট্রি’ উপস্থিত কারা?
যদিও পরে জানা গেছে এটি সম্প্রচারের একটি প্রযুক্তিগত ভুল। কিছুক্ষণের মধ্যেই সেই ভুল শুধরে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হতে সময় নেয় না। সেই ভুলের স্ক্রিন শট তখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এরপর অনেকেই মজার প্রতিক্রিয়া দিয়েছেন।
নেটিজেনদের অনেকে লেখেন ‘ভারতের এই দল পাকিস্তানের থেকে শক্তিশালী।’ আবার অন্য আরেক নেটিজেন লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটারদের নিয়েই গঠিত হয়ে গেল পাকিস্তান একাদশ।’ এ যেন সেই বিখ্যাত বিজ্ঞাপনের লাইন ‘উল্টে দেখ পাল্টে গেছি (Rohit Sharma)।’


