Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের দাবদাহে যখন নাজেহাল সাধারণ মানুষ (Aam Panta Reciepe), তখন শরীর ঠান্ডা রাখতে খাদ্যতালিকায় চাই একটু ভিন্ন স্বাদ। আর সেই তালিকায় জায়গা করে নিতে পারে সুস্বাদু ‘আম পান্তা’। কাঁচা আমের টক স্বাদ আর ঠান্ডা পান্তাভাতের মেলবন্ধন গরমের দিনে এনে দিতে পারে এক অন্যরকম আরাম।
বানাবেন কিভাবে? (Aam Panta Reciepe)
সারাদিনের ক্লান্তি দূর করতে দুপুরের খাবারে (Aam Panta Reciepe) এই পদ একেবারে আদর্শ। আগের রাতের ভাত জল দিয়ে ভিজিয়ে রেখে সকালে তার সঙ্গে মিশিয়ে নিন টুকরো করা কাঁচা আমের কাঁথ। চাইলে সামান্য টক দইও মেশানো যেতে পারে। কেউ কেউ আবার স্বাদ বাড়াতে একটু কাঁচালঙ্কা বা নুনও ব্যবহার করেন। তবে ভাজা শুকনো লঙ্কা আর সর্ষের তেল মেশালে এই খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ।
আরও পড়ুন: Ants Vastu: বাড়িতে সারি সারি কালো পিঁপড়ে, কোনও অশুভ শক্তির ইঙ্গিত?
শুধু স্বাদ নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর এই খাবার। পান্তাভাত শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। অন্যদিকে আমে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান, যা গরমে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবারের বদলে এমন হালকা ও পুষ্টিকর খাবার গরমকালে শরীরের জন্য অনেক বেশি উপকারী।
তাই এই প্রচণ্ড গরমে একদিন পাতে তুলে দেখতেই পারেন ‘আম পান্তা’।


