Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর প্লে-অফে যেতে গেলে দলগুলিকে কী করতে হবে দেখে নিন (IPL 2026)।
কোন দলের সম্ভাবনা কতটা প্লে-অফের (IPL 2026)
চলতি আইপিএল-এর পয়েন্ট টেবিল দেখলে শোলে সিনেমার সেই বিখ্যাত সংলাপ মনে পড়ে যেতে পারে যেখানে গব্বর তার ডাকাতদেরকে জিজ্ঞেস করে, ‘কিতনে আদমি থে’? সেই সময় তার ডাকাত দলের তিন জন হেরে এসেছে জয়-বীরুর কাছে। সেখানে এই দুই জনের সঙ্গে তিন জন ডাকাত যে লড়াই করে জিততে পারেনি সেটা সর্দার মেনে নিতে পারেনি। কিন্তু এখানে লড়াই দুই বনাম তিন নয় বরং চার জায়গা নিয়ে আটজনের মধ্যে লড়াই (IPL 2026)।
চলতি মরশুমের আইপিএল এই মুহূর্তে বেশ রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এক সময় যে দলকে মনে হচ্ছিল যে তারা নিশ্চিত প্লে-অফের জন্য হঠাৎ করেই বদলে যাচ্ছে সব সমীকরণ। এখানে জটিল ক্যালকুলাস না থাকলেও অঙ্ক মোটেও সরল নয়। অনেক হিসেবে নিকেশের দিকেই তাকিয়ে থাকতে প্রতিটা দলকে (IPL 2026)।
চলতি মরশুমে যে দুই দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে সেই দুটি দল হল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস।রবিবার বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএল-কে বিদায় জানিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ঋষভ পন্থদের অবস্থাও একই। এখন প্লে-অফের চারটি জায়গার জন্য লড়াইতে রয়েছে আটটি দল।
এই তালিকায় বাকি দলগুলির মধ্যে কলকাতার সম্ভাবনা কতটা এখন এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে কলকাতার সমর্থকদের মধ্যে। শেষ চারে যেতে গেলে কী করতে হবে নাইট বাহিনীকে? বাকি সাত দলের অবস্থাও জানেন নিন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের ১১ তম ম্যাচে জয় পেয়েছে বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। এই ম্যাচ জিতে তারা রয়েছে টেবিল শীর্ষে। আর মাত্র একটা ম্যাচ জিতলেই তাদের পয়েন্ট পৌঁছে যাবে ১৬ পয়েন্টে। সাধারণত ১৬ পয়েন্ট পেলে সেই দল পৌঁছে যায় প্লে-অফে। আর যদি বাকি দুই ম্যাচ জিতে যায় তবে আর কথাই নেই।
সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স
হায়দরাবাদ এবং গুজরাট এই দুই দলই ১১ ম্যাচ খেলে রয়েছে ১৪ পয়েন্টে। তবে নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। শেষ তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততে হবে তাদের। ১২ মে এই দুই দল মুখোমুখি হবে আর সেখানে যে দল জিতবে তাদেরও প্লে-অফের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এই ম্যাচের ফল দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ (IPL 2026)।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব দল এই মুহূর্তে সবথেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে। তাদের হাতে রয়েছে এখনও ৪টি ম্যাচ। এই মুহূর্তে ১০টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৩। সুতরাং শেষ চারের মধ্যে দুই ম্যাচ জিতলেই বাজিমাত করবেন শ্রেয়স আইয়াররা।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস
এই দুই দল ১১টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে। তবে চেন্নাই এগিয়ে রয়েছে রাজস্থানের থেকে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততেই হবে। রাজস্থানকে তাদের নেট রান রেটের দিকে তাকিয়ে তিনটি ম্যাচই জেতার টার্গেট রাখতে হবে।

আরও পড়ুন: Suvendu Adhikari: নবান্নে প্রথম বৈঠকেই কড়া শুভেন্দু, আমলাদের বড় বার্তা দিলেন
কলকাতা নাইট রাইডার্স
শুরুটা খারাপ করলেও শেষ তিন ম্যাচে জিতে প্লে-অফের দৌড়ে টিকে আছে কলকাতা। বাকি চারটি ম্যাচের মধ্যে চারটে ম্যাচেই জিততে হবে কলকাতাকে। তবে ১৭ পয়েন্টে পৌঁছাবে। এক ম্যাচ হারলে ১৫ পয়েন্ট। সেখানে নির্ভর করতে হবে রাজস্থান এবং চেন্নাইয়ের উপর।
দিল্লি ক্যাপিটালস
খাতায় কলমে দিল্লির সুযোগ থাকলেও প্লে-অফ মরীচিকা এখন দিল্লির কাছে। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৮। সেখানে সব ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে দিল্লির। তার মধ্যে রান রেটের দিক থেকেও সবার কম দিল্লির। সেখানে বড় ব্যবধানে জিতলেও বাকি ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে। সব দিক থেকে দেখলে এক প্রকার অনিশ্চিত দিল্লির প্লে-অফ (IPL 2026)।


