Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন পরবর্তী রাজনৈতিক আবহে ফের চর্চার (Garga Chatterjee Arrest) কেন্দ্রে বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন (Garga Chatterjee Arrest)
বিধানসভা ভোটের সময় থেকেই ইভিএমের কার্যকারিতা (Garga Chatterjee Arrest) নিয়ে প্রশ্ন তুলছিলেন গর্গ। ভোটগণনার দিনে তিনি দাবি করেছিলেন, সিল করা মেশিন হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার পেছনে ‘পরিকল্পিত কিছু’ থাকতে পারে। পাশাপাশি ভোটারদের ভিভিপ্যাট ভাল করে পরীক্ষা করার পরামর্শও দেন তিনি। এই সমস্ত মন্তব্যকে ঘিরেই বিতর্ক তীব্র হয়।
আরও পড়ুন: Raw Chicken Wash: কাঁচা মাংস ধুলেই বিপদ, রান্নাঘরে ছড়াতে পারে ব্যাকটেরিয়া!
এর আগেও কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল বাংলা পক্ষ। পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার অনুমতি না মেলায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতিকে অবমাননার অভিযোগ তোলে সংগঠনটি। যদিও কমিশনের তরফে জানানো হয়েছিল, নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় অনুমতি দেওয়া হয়নি।
ভাষা ও সংস্কৃতির প্রশ্নে সরব
২০১৭ সালে গঠিত বাংলা পক্ষ মূলত বাঙালি ভাষা ও সংস্কৃতির প্রশ্নে সরব হয়। সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার, চাকরিতে বাঙালিদের অগ্রাধিকার এবং স্কুলে বাংলা বাধ্যতামূলক করার মতো দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে সংগঠনটি। তবে গর্গ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন মন্তব্য ঘিরে বারবার বিতর্কও তৈরি হয়েছে।


