Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মুহূর্তে চেন্নাই দল রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নবোৰ স্থানে। প্লে-অফের দৌড়ে লড়াই চালাচ্ছে দল আর মধ্যেই বড় সেটব্যাক (Jamie Overton)।
দেশে ফিরছেন তারকা পেসার (Jamie Overton)
এবারের আইপিএল যেন চোটের কবলে ঢাকা। শুরু থেকেই একের পর এক প্লেয়ারের চোট। শুধু তাই নয় পরিবর্ত প্লেয়ার হিসেবেও যাকে নেওয়া হচ্ছে সেও আবার চোটের কবলে পড়ে নামতে পারছেন না মাঠে। পরিবর্তের পরিবর্ত খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এই তালিকায় অন্যতম দল চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত একটিও ম্যাচে নামতে পারেননি ধোনি। আয়ুষ মাত্রেও চোটের কারণে ছিটকে গেছেন। এবার ছিটকে গেলেন দলের অলরাউন্ডার জেমি ওভারটন। চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে ভাল ছন্দে ছিলেন তিনি। প্লে-অফের আগে তাঁর ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা (Jamie Overton)।
এই মুহূর্তে চেন্নাই রয়েছে পঞ্চম স্থানে। এখন থেকে চেন্নাইয়ের প্লে-অফের সম্ভাবনা যথেষ্ট ভাল। ১১টি ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট এখন ১২। হাতে রয়েছে তিনটি ম্যাচ। সেখান থেকে যদি তিনটি ম্যাচই যেতে তবে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১৮। আর সেটা হলে প্লে-অফ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।
এরকম গুরুত্বপূর্ণ সময়ে জেমি ওভারটন চোট পেয়েছেন ডান পায়ের থাইতে। চোট পাওয়ার পর তিনি চিকিৎসার জন্য ইংল্যান্ড ফিরে গিয়েছেন। এখনও পর্যন্ত চেন্নাইয়ের হয়ে তিনি খেলেছেন ১০টি ম্যাচ। সেখানে তাঁর ঝুলিতে রয়েছে ১৪টি উইকেট। এখন এই অবস্থায় তাঁর পরিবর্তে কাকে দলে নেয় চেন্নাই সেটাই দেখার (Jamie Overton)।

অন্যদিকে চলতি মরশুমের একটিও ম্যাচ খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। চোটের জন্য বাইরে রয়েছেন তিনি। তবে তাঁর সম্পর্কে দলের তরফে কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। তিনি আর বাকি ম্যাচে নামবেন কিনা সেটাও কেউ জানেন না। অদ্ভুত রহস্যে ঢাকা ধোনির বিষয়। অন্যদিকে ছিটকে গিয়েছেন খলিল আহমেদ। পরে সুযোগ পাওয়ার পর চোট পান রামকৃষ্ণ ঘোষও।
আরও পড়ুন: Toll GateIssue: অনুমোদনহীন টোল গেট বন্ধ করতে হবে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার
ক্রিকেটে চোটের বিষয়টা নতুন কিছু নয় তবে এবারের আইপিএল-এ যেন সেই সংখ্যাটা অনেক বেশি। সব দলগুলিই চোটের কারণে ভুগছে। এখন থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে যে ক্রিকেটারা টানা ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়ছেন? তাঁদের উপর অতিরিক্ত লোড পড়ে যাচ্ছে? কারণ যদি মরশুম দেখা যায় তবে দেখা যাবে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। এরপর আবার ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে আইপিএল-এ ম্যাচের সংখ্যা বাড়াতে।
সব মিলিয়ে কোথাও গিয়ে আইসিসি টুর্নামেন্ট ক্ষতিগ্রস্ত হবে না তো? তবে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন কারণ এই চাপে কোথাও গিয়ে বিনোদন জায়গা করে নিচ্ছে ২২ গজে আর ক্রিকেট হেরে যাচ্ছে, এমনটাই মনে করছেন বহু প্রাক্তন তারকা। এখন দেখার বিষয়গুলি কীভাবে সামলায় ভারতীয় ক্রিকেট বোর্ড (Jamie Overton)।


