Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে সরকার গঠনের পর থেকেই একের পর এক (Janatar Darbar) জনমুখী পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে নতুন প্রশাসন। এবার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বড় উদ্যোগ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে ‘জনতার দরবার’ কর্মসূচি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের জনপ্রিয় জনসংযোগ মডেলের আদলেই বাংলায় এই ব্যবস্থা চালু করার প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।
সরাসরি অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী (Janatar Darbar)
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে অন্তত এক বা দু’দিন সাধারণ (Janatar Darbar) মানুষের অভিযোগ, আবেদন এবং সমস্যার কথা সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হতে পারে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে।
বিজেপি বিধায়কদের বিশেষ বার্তা (Janatar Darbar)
একই সঙ্গে বিজেপি বিধায়কদেরও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষের সমস্যা শুনে তা গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত দু’দিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করার পরামর্শ দেওয়া হয়েছে জনপ্রতিনিধিদের।
আরও পড়ুন: India Export: পশ্চিম এশিয়ায় বাণিজ্যে বড় ধাক্কা, ভারতের রফতানি কমল ২৮%
রাজনৈতিক মহলের মতে, প্রশাসন ও মানুষের দূরত্ব কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্যে এই ধরনের মডেল ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এবার বাংলাতেও সেই পথেই হাঁটতে চলেছে নতুন সরকার। সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে প্রশাসনিক পরিষেবা আরও সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।


