Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ বারবার নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন প্লেয়াররা এবং সাপোর্ট স্টাফরা (IPL)।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম বোর্ডের? (IPL)
চলতি আইপিএল-এ জন্ম নিয়েছে একাধিক বিতর্ক। ড্রেসিং রুমে বসে ধূমপান করে সদ্য বিতর্কে জড়িয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। এর আগে ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার করেছেন রাজস্থানের ম্যানেজার, সেই নিয়েও তাঁর কাছ থেকে জবাব চেয়েছিল বোর্ড (IPL)।
সদ্য বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিং। ম্যাচ শেষে সমাজমাধ্যমে রিল বানিয়েছিলেন তিনি। এবার আইপিএল-এ একাধিক পিকেয়ার এবং সাপোর্ট স্টাফদের নিয়ম ভাঙতে দেখা গিয়েছে। আর সেটা চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার কি সেই কারণে নতুন করে কঠিন আইন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? এই নিয়ে এবার মুখ খুললেন আইপিএল-এর চেয়ারম্যান অরুণ ধূমল।
এই ঘটনাগুলির পর পদক্ষেপ নিয়েছে বোর্ড। রিয়ান পরাগ এবং রাজস্থানের ম্যানেজারকে জরিমানার মুখেও পড়তে হয়েছে। অন্যদিকে পাঞ্জাব পেসার অর্শদীপকে সতর্ক করেছে বোর্ড। নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে। কয়েকটি নির্দেশ আগেই দেওয়া হয়েছে। এবার কি আরও কড়া হতে চলেছে বোর্ড?

ধূমল জানিয়েছেন ক্রিকেটের সম্মান যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয় সেই দিকে তাঁরা সতর্ক নজর রেখেছেন। তিনি বলেন, ‘সমাজমাধ্যমে যা দেখা যায়, তা সব সময় সত্যি হয় না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, ক্রিকেটের সম্মান যাতে কোনও ভাবে না কমে। যা ঘটে তার থেকে অনেক বেশি সমাজমাধ্যমে ছড়ায়। তাই আমাদেরই সতর্ক থাকতে হবে (IPL)।’
তিনি স্পষ্ট করে দেন এই নিয়ম ক্রিকেটারদের ভয় দেখানোর জন্য নয় বরং তাঁদের ভালর জন্য। তিনি বলেন, ‘কিছু নিয়ম করা হয়েছে। আমি নিশ্চিত, প্রতিটা দল তাদের ভূমিকা জানে। এমনকি, ক্রিকেটারেরাও জানে তাদের কী করতে হবে। কারণ, যদি আইপিএল-এর মতো প্রতিযোগিতায় কোনও নেতিবাচক প্রভাব পড়ে, তা হলে তার প্রভাব ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরেও পড়বে। ক্রিকেটারেরাও সেখান থেকে বাঁচতে পারবে না। তাই নিজেদের ভাল তাদেরই বুঝতে হবে। যা নিয়ম করা হয়েছে তা ক্রিকেটারদের ভালর জন্যই (IPL)।’
আরও পড়ুন: Primary Job SC: প্রাথমিকে ৩২ হাজারের চাকরি বাতিলের মামলা: সুপ্রিম কোর্টের নোটিশ ইস্যু সব পক্ষকে
ইতিমধ্যেই বোর্ড সচিব দশটি ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন লিখিত ভাবে। ওই নির্দেশিকায় প্রধান যে বিষয়গুলি রয়েছে—
- টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেদের ঘরে কোনও বাইরের ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ।
- অতিথিদের সঙ্গে শুধুমাত্র হোটেলের লবি বা রিসেপশনেই সাক্ষাৎ করা যাবে।
- হানি ট্র্যাপিং এবং যৌন হেনস্থার মতো আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।
- হোটেল থেকে বার হওয়ার আগে ক্রিকেটার এবং কর্মীদের অবশ্যই সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বা টিম ইন্টিগ্রিটি অফিসারকে ইনফর্ম করতে হবে।
- ব্যক্তিগত বা বিনোদনের কারণে বাইরে গেলেও টিম ম্যানেজারকে আগে থেকে জানিয়ে রাখা বাধ্যতামূলক।
- ম্যাচ চলাকালীন ডাগআউট, সাজঘর বা মাঠে দল মালিকেরা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করতে পারবেন না।
- পিএমওএ (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস) প্রোটোকল লঙ্ঘন করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
- রিয়ান পরাগ এবং যুজবেন্দ্র চাহালের ভ্যাপিং সংক্রান্ত বিতর্কের পর বিসিসিআই স্পষ্ট করেছে যে, মাঠ, সাজঘর, ডাগআউট এবং টিম হোটেলে ই-সিগারেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- ভারতে ই-সিগারেট আইনত নিষিদ্ধ, তাই এটি ই-সিগারেট সেবন করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে (IPL)।


