Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। সোমবার সকালে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটিকে (Leopard)। ঘটনাটি ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

চিতাবাঘের উপদ্রব (Leopard)
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। অভিযোগ, ইতিমধ্যেই একটি গবাদি পশুকে শিকারও করেছে ওই চিতাবাঘ। এরপর বনদপ্তরের কাছে বিষয়টি জানানো হলে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে নজরদারি শুরু করে।
বনদপ্তর সূত্রে খবর (Leopard)
চিতাবাঘের চলাচল চিহ্নিত করে গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা পাতা হয়। দু’-তিন দিনের মধ্যেই সেই খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক লেপার্ড। স্থানীয়দের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সন্ধ্যার পর শ্রমিকরা বাগানের ওই অংশে যেতে ভয় পাচ্ছিলেন। চিতাবাঘ ধরা পড়ায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়।

আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা
এলাকায় খাঁচা পাতা হয়েছে
বনদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের পক্ষ থেকে আশপাশের আরও কয়েকটি এলাকায় খাঁচা পাতা হয়েছে। কারণ, ওই অঞ্চলে একাধিক চিতাবাঘের চলাচলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বনকর্মীরা।



