Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা এই মুহূর্তে টলমল, সূত্রের খবর অনুযায়ী পন্থের উপর আস্থা রাখতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (Rishabh Pant)।
জায়গা হারাচ্ছেন পন্থ? (Rishabh Pant)
চলতি মরশুমের আইপিএল-এ ভরাডুবি হয়েছে LSG-র। সেই সঙ্গে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। এবার সেই কারণে তাঁর জায়গা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ব্যাট হাতে ব্যর্থতা এবং লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবেও হতাশ করেছেন এই উইকেটকিপার ব্যাটার। সেই কারণে তাঁর সহ অধিনায়কের পদ এখন অনিশ্চিয়তার মুখে। আগামী ৬ জুন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং একদিনের সিরিজের জন্য স্কোয়াড নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে আর সেখানেই আলোচনার কেন্দ্রে পন্থ (Rishabh Pant)।
এই মরশুমে তাঁর ব্যাটিং ব্যর্থতার পিছনে অধিনায়কত্বের চাপ কাজ করছে বলে মনে করা হচ্ছে। যে কারণে তাঁর স্বাভাবিক খেলায় প্রভাব পড়ছে। তবে আইপিএল-এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুধ্যে গুজরাট টেস্টেও তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ম্যাচে শুভমন গিল না থাকায় তাঁর জায়গায় দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। এখন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করছেন অধিনায়কত্বের দায়িত্ব কমালে তিনি নিজের আগের ছন্দে ফিরতে পারবেন।

আরও পড়ুন: Nabanna MOU: নবান্নে ঐতিহাসিক চুক্তি, ৩৯ হাজার কোটির প্রকল্পে সিলমোহর
ব্যাটার হিসাবে তাঁকে দলে রাখা হলেও সেই জায়গায়ও থেকে যাচ্ছে বেশ কিছু চিন্তা। তিনি টেস্ট ক্রিকেটে অন্যতম ম্যাচ-উইনার, একা হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। তবে তাঁর মধ্যে প্রতিভা থাকলেও বারবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিস্থিতি না বুঝে ভুল শট খেলে বা অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট দিয়ে আসেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা এমন একজন ম্যাচ জেতানো ব্যাটারকে হারানোর ঝুঁকি নিতে পারি না। অনেকের মতে, যখন পন্থের উপর বাড়তি দায়িত্ব থাকে, তখন ব্যাটিংয়ের সময় ওর সিদ্ধান্তে প্রভাব পড়ে। তাই ওকে স্বাধীন ভাবে খেলতে দেওয়াই এখন বেশি গুরুত্ব পাচ্ছে (Rishabh Pant)।’


