Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনী প্রচারের সময় বিতর্কিত মন্তব্যের কারণে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avishek HC)।
সাইবার ক্রাইমে ৫ ধারায় এফআইআর (Avishek HC)
নির্বাচনী প্রচারের সময় বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। বিভিন্ন জায়গায় একাধিক নির্বাচনী প্রচারে অভিষেকের করা বিতর্কিত মন্তব্যের লিঙ্ক দিয়ে মোট ৫টি ধারায় এফআইআর দায়ের করা হয়।
যে সমস্ত ধারায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর
বিএনএস-এর ১৯২ ধারায় দাঙ্গায় উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য।
জামিন অযোগ্য ১৯৬ ধারায় বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানোর চেষ্টা।
জামিন অযোগ্য ৩৫১/২ ধারায় মৃত্যুর ভয়, হুমকি দিয়ে সম্মান ও সম্প্রীতি নষ্টের চেষ্টা।
৩৫৩ (১) (C) ধারায় মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো।
জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২), ১২৫ ধারায় মানুষ ও গোষ্ঠীর মধ্যে চাপ তৈরি করতে প্ররোচনামূলক মন্তব্য।
অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ (Avishek HC)
৫ মে বাগুইআটি থানাতে রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিষেকের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তাই আইনিভাবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন: Jihadi Drug: ভারতে প্রথমবার উদ্ধার ‘জিহাদি ড্রাগ’ ক্যাপটাগন, কোটি টাকার মাদক বাজেয়াপ্ত
অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন (Avishek HC)
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় যাতে তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও রকম কড়া পদক্ষেপ করতে না পারে, তাই অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন করে অভিষেক আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন বলে খবর। হাইকোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।



