Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার(National Highway)। এই পদক্ষেপের ফলে ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরে যোগাযোগ, প্রতিরক্ষা প্রস্তুতি ও পরিকাঠামো উন্নয়নে বড় গতি আসবে বলে মনে করা হচ্ছে।
রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজ এগোবে (National Highway)
রাজ্য সরকারের নীতিগত অনুমোদনের পর এখন এই সড়কগুলির দায়িত্ব নেবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)। দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজ এবার দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাতটির মধ্যে পাঁচটি রাস্তা শিলিগুড়ি করিডর দিয়ে গিয়েছে। মাত্র ২০-২২ কিলোমিটার চওড়া এই করিডরই উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সঙ্গে মূল ভারতের একমাত্র স্থল যোগাযোগের পথ। চারপাশে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ, আর উত্তরে রয়েছে চিন সীমান্ত।
করিডরের কূটনৈতিক গুরুত্ব বেড়েছে
২০১৭ সালের ডোকলাম সংঘাতের পর থেকেই এই করিডরের কূটনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম পরিবহণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য এই রাস্তাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে কেন্দ্র।
যৌথ দায়িত্বে জাতীয় সড়ক
খবর অনুযায়ী, NH-31, NH-33 ও NH-312-এর দায়িত্ব নেবে NHAI। অন্যদিকে সেভক-করোনেশন ব্রিজ, হাসিমারা-জয়গাঁও এবং চ্যাংড়াবান্ধা করিডরের কাজ দেখবে NHIDCL।
সমস্যার দ্রুত সমাধান হতে পারে (National Highway)
বর্ষাকালে ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে NH10 ও NH110-এ প্রায়ই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব যাওয়ায় এই সমস্যাগুলির দ্রুত সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: US Defence Help: ভারতকে ৪২৮ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার অনুমোদন আমেরিকা
যোগাযোগ আরও মজবুত হবে (National Highway)
এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং পাহাড়, ডুয়ার্স, সিকিম ও সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ আরও মজবুত হবে এবং উত্তরবঙ্গ জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে।



