Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ (Chennai)।
এবার ভারতে বিগ ব্যাশ (Chennai)
আগেই এই নিয়ে জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলে জানা যাচ্ছে। ভারতের মাটিতে হতে চলেছে ঐতিহাসিক বিবিএল। সব ঠিক থাকলে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আসন্ন আসরের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সোমবার চেন্নাইয়ের চিপকে পরিদর্শনে এসেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের কর্মকর্তাদের একটি দল (Chennai)।
সূত্রের খবর অনুযায়ী বিবিএল-এর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম থেকেই পছন্দ ছিল চেন্নাই। কয়েকবার তাঁরা চিদাম্বরম স্টেডিয়ামের পরিকাঠামোও দেখে গিয়েছেন। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী তামিলনাড়ু ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলার পর চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সোমবার পরিদর্শন শেষে সন্ধ্যায় একই মাঠে তাঁরা সাক্ষী থাকেন হায়দরাবাদ এবং চেন্নাইয়ের ম্যাচের। এর আগেও ফেব্রুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই কর্মকর্তা প্রাথমিক মূল্যায়ন করে গিয়েছিলেন। এবার বড় প্রতিনিধিদলের উপস্থিতি বিষয়টি আরও স্পষ্ট করেছে। আলোচনাও এগিয়ে আরও অনেক দূর (Chennai)।
সবকিছু ঠিক থাকলে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ। অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগের জন্য বড় পদক্ষেপ। তাঁদের মূল লক্ষ্য ভারতের দর্শকদের কাছে পৌঁছানো। কারণ ভারতে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা আর অন্য কোথাও কমই দেখা যায় তাছাড়া আরেকটি কারণ রয়েছে সেটা হল ভারতের বিশাল বাজার।
আরও পড়ুন: National Highway: চিকেনস নেক ঘিরে বড় সিদ্ধান্ত, ৭ গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কেন্দ্রের হাতে দিল রাজ্য
তবে যদি বিবিএল চেন্নাইয়ে হয় তবে সেটা চেন্নাইয়ের মাঠের জন্যও গুরুত্বপূর্ণ কারণ একদিকে আইপিএল-এর মত জনপ্রিয় লিগ আর অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রেও স্থান পাবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আরও কিছু আলোচনার পর এই বিষয়ে ঘোষণা করা হবেই বলে জানা যাচ্ছে (Chennai)।


